BRAC এর প্রতিষ্ঠাতা তাঁর প্রতিষ্ঠানে একটা নিয়ম করলেন, স্যার ডাকা যাবে না। প্রায় এক লাখ বিশ হাজার মানুষ তাঁর প্রতিষ্ঠানে চাকরী করে। সবাই সবাইরে ভাই ডাকে। তাঁরেও ডাকে আবেদ ভাই। ২০১০ সালে তিনি নাইট উপাধী পাইলেন। নিউটনরে যেমন স্যার আইজ্যাক নিউটন বলতে হয়। আবেদ ভাইরেও বলতে হয়, স্যার ফজলে হাসান আবেদ। সারা দুনিয়া তাঁরে স্যার ডাকে। অথচ তাঁর অফিসের পিওনটাও তাঁরে ডাকে, আবেদ ভাই।
আর আমরা আশা করি, আমাদের কলিগরাও আমাদেরকে স্যার ডাকবে। কেন!
সরকারী লোকজনতো আরেক ডিগ্রি উপরে! যাদের চাকরী করে, অর্থাৎ জনগনের, তাদের কাছেই স্যার ডাক আশা করে!
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




