ওবায়দুল গনি চন্দন ভাইরে আমার লেখা একটা গল্প পড়ে শোনাইছিলাম। মনযোগ দিয়ে শোনলেন। গল্প শেষে বললেন
- আপনের হার্টের অবস্থা কেমন?
মুচকি হাসি দিয়ে বললাম
- সমালোচনা সহ্য করার মত।
প্রাণখুলে ছোট্ট একটা হাসি দিয়ে বললেন
- লাইন মত বুইজ্জা ফালাইছেন। শোনেন, আপনের গল্প ভালো, টার্নিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট সবই ভালো। কিন্তু গল্পের বর্ণনাইতো ফালতু।
কিঞ্চিৎ মর্মাহত হয়ে উপদেশ নিচ্ছি।
- শোনেন, ইয়া বড় দশ কেজি ওজনের হেন তেন বলারতো দরকার নাই। সহজ করে বললেই হয়, হুলুস্থুল সাইজের। গল্প লেখতে গেলে মাথায় রাখবেন, কত সহজে পাঠক বিষয়টা বুঝবো।
সহজ করে বুঝায়ে দেওয়া মানুষটা কঠিন মৃত্যুরে বরণ করে বসে আছে। কোন মানে হয়! মিস ইউ চন্দন ভাই
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



