somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরণ্যে রোদন

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার রেফারেন্স দিলেই হবে, এই কথা এক ভদ্রলোকরে বলছিলাম। তারপরেও বললেন
- তবু আপনি ফোন করে বলে দেন।
বললাম
- ভাই আমার নাম শুনে যে তার সাধ্যমত কাজটা করে দিবে না, সে আমার ফোন পেয়েও করে দিবে না।
ভদ্রলোক এরপরেও কাচুমাচু করেন। দিলাম ফোন। ফোন দিয়ে বলে দিলাম, ভাইয়ের কী লাগে দেখেন। আপনার মেক্সিমামটা কইরেন প্লিজ। যারে ফোন দিলাম, তিনি বিব্রত। আমারে কয়
- অরুণ ভাই, এইটা আপনে ফোন দিয়ে বলা লাগলো! উনি আইসা আপনার নাম বললেইতো হইতো।

কয়দিন পর ভদ্রলোক আবার আসলেন। একই লোকের কাছে আরেকটা রিকুয়েষ্ট করে দিতে হবে। তারে বললাম, একটা শোনা গল্প বলি শোনেন-

বিল গেটস এর ছোট কালের এক বন্ধুর ছেলে তার মা'রে প্রতিদিন বলে
- মা তুমি যে বলো, বিল গেটস বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলো। কই বাবা মারা যাবার পর'তো আমাদের কোন কাজে লাগলো না!
ভদ্রমহিলা বিল গেটসকে ফোন দিয়ে, ঘটনা বললেন। বির গেটস বললেন
- তুমি ওরে বলো ওমুক দিন, ওমুক রেষ্টুরেন্টে থাকতে। আমি ওর সাথে লাঞ্চ করবো।

বিল গেটস সেখানে গিয়ে লাঞ্চ করলেন ছেলেবেলার বন্ধুর ছেলের সাথে। পত্রিকায় হেড লাইনে আসলো
- বিল গিটসকে লাঞ্চ করালেন তার শৈশবের বন্ধুর ছেলে ওমুক।
ভিতরে ডিটেইল নিউজ আসলো। ছেলেবেলার বন্ধুকে ভুলে যাননি বিল গেটস। তাই বন্ধুর ছেলের সাথে লাঞ্চ করছে ছুটে এসেছেন এত দূর, ব্লা ব্লা ব্লা।

এরপর কেটে গেলো আরো অনেক দিন। ছেলে তার মা'রে খোঁচায়
- মা, কই কিছুতো হচ্ছে না! চাকরী, বাকরী কিছু'তো দিলো না। উল্টা আরো পকেটের টাকায় লাঞ্চ করাইলাম।
ঘেন ঘেন শুনতে শুনতে ক্লান্ত হয়ে মা আবার ফোন দিলেন
- বিল, তুমি কি ওর চাকরীর ব্যাপারে কিছু করতে পেরেছো?
বিল গেটস অবাক হয়ে কয়
- ও এখনো কিছু করছে না?
ভদ্র মহিলা ততোধিক অবাক হয়ে বললেন
- তুমি কি কাউকে বলে দিয়েছিলে ওকে চাকরী দেওয়ার জন্য?
বিল গেটস হতাশ হয়ে বললো
- আমি বিল গেটস ওর শহরে গিয়ে ওর সাথে লাঞ্চ করে আসলাম, পত্রপত্রিকায় নিউজ হইলো। এর পরেও যদি ও এইটারে কাজে লাগায়ে কিছু করতে না পারে, ওরে দিয়ে কিছু হবে না।

ভদ্রলোক গল্পটা শুনলেন। এরপর বললেন
- অথচ দেখেন, বিল গেটস কিন্তু এত কিছু না করে একটা চাকরী দিয়া দিলেই পারতেন। এইটাতো তার কাছে কোন বিষয়ই না!

আমি মনে মনে ভাবলাম, অরুণ মায়ের উপদেশ ছিলো, কামারের দোকানে কোরান পইড়ো না। তুমি উপদেশ মানো নাই!
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×