চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ, হাতে পিস্তল নিয়ে ঘুরছে। বললাম
- রাতের বেলা সানগ্লাস পড়েছো কেন প্রিয়!
ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। বিরক্ত হয়ে বললো
- আমি পুলিশ
বললাম
- অফিসার প্রিয় কোথায়?
বললো
- খুঁজে দেখে আসি।
কতক্ষণ পর বললো
- ও রাস্তায় খেলা করছে। এত রাতে রাস্তায় যাওয়া ভালো! আমি যাই?
একটু পর দেখি ডায়নিং টেবিলে ভালো মানুষ সেজে বসে আছে। জিজ্ঞাসা করলাম
- তুমি কে?
মাই ডিয়ার টাইপের হাসি দিয়ে কয়
- বাবা আমি'তো প্রিয়!
হাতে একটা কাগজ প্যাঁচায়ে লাঠির মত করলাম। দুই, তিনটা বারি দিয়ে বললাম
- রাস্তায় রাস্তায় কেন থাকো?
চিল্লান দিয়া কয়
- আমি'তো স্কুলে ছিলাম!
বললাম
- পুলিশ অফিসার যে বলে গেলো, তুমি রাস্তায় ছিলা!
বিরক্ত হয়ে কয়
- ও মিথ্যা বলেছে। পুলিশ মিথ্যা বলে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




