প্রিয় অনেক্ষণ ধরে "বাবা" সেজে বসে আছে। আমাকে কতক্ষণ ধমকায়ে গেলো। আমি মজা করে বললাম
- বাবা কোক খাবো।
চওখ রাঙ্গায়ে আমারে কয়
- কোক খেতে হবে না, আমার কাছে টাকা নাই।
অথচ "টাকা নাই" কথা কিন্তু প্রিয়'রে আমরা কোনদিন বলি নাই!
ঝুমু এসে জিজ্ঞাসা করলো
- তুমি কি এখন প্রিয় নাকি বাবা?
ভারী কণ্ঠে ভাব নিয়ে বললো
- বাবা!
ঝুমু বুদ্ধি করে বললো
- মামা চলেন, আপনার জন্য ভাত মেখেছি, খাবেন।
এক সেকেন্ডও দেরী না করে, আমাকে দেখিয়ে বললো
- ভাতগুলা প্রিয়কে খাওয়ায়ে দাও।
এই কথা বলে পিছনে দুই হাত ক্রস করে রেখে, মারাত্মক মুড নিয়ে রুম থেকে বের হয়ে গেলো।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




