ভালো লোক, ভদ্রলোক হঠাৎ বদলায়ে গেলেন! এর তার সাথে দূর্ব্যাবহার করেন। কাছের বন্ধুদের সাথে ছোট ছোট ইস্যুতে ঝগড়া করেন। ঝগড়া হাতাহাতি পর্যায়ে চলে যায়। বিনা কারনে অফিসের পিওনরে ঠাস করে চড় দিয়া কয়
- চওক্ষে দেখোস না আমারে? সালাম দিতে মন চায় না?
একদিন বউয়ের গায়েও হাত তুললেন। এক বস্ত্রে বউ চলে গেলেন বাপের বাড়ী। অবস্থা এমন পর্যায়ে দাঁড়াইলো, সবাই এত এত এতই পছন্দ করতো যে মানুষটারে, তারে এখন আর একজনও পছন্দ করে না।
ভদ্রলোকের জন্য কাঁদার মত যখন আর কেউ বাকী রইলো না, তখন তার খোঁজ নেওয়ারও কেউ রইলো না। একদিন পঁচা গন্ধে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে, দেখা গেলো - লোকটা মারা গেছে। ক্যান্সার যখন ফাইনাল ষ্টেজে ধরা পড়লো, লোকটা সিদ্ধান্ত নিলো, কাউরে কাঁদায়ে মরবে না। লোকটার জন্য কেউ কাঁদেওনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


