- আব্বা মইরা গিয়া যে কী কপাল পাইছে স্যার!
- কিভাবে!
- আমার দাদী'তো আব্বারে জন্ম দিতে গিয়া মারা গেছিলো। আব্বা'তো দাদীর দুধ পায় নাই!
- তো!
- কবর'তো আমার বাপেরে চাপ দেয় নাই।
- চাপ দিবে কেন!
- ওমা! কবর চাপ দিয়া মা'র দুধ মুখ দিয়া বের করে, জানেন না স্যার?
বলতে পাররতাম
- যার কবর হয় না, তার কী হয়?
বলতে পাররতাম
- কবর একবার চাপ দিয়া হয়ত মা'র দুধ মুখ দিয়া বের করে। আপনের বাপের বের হচ্ছেনা দেখে, এখনো হয়ত চাপ চলতেছে।
কিন্তু কিছুই বললাম না। আমার মৌনতাকেই হয়ত তার কথার পক্ষে ধরে নিবে। নিক ধরে, অজ্ঞকে যুক্তি প্রমান দিলে হয় আড়ালে বদনাম করে নাহয় হিংস্র হয়ে উঠে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


