সিটি ব্যাংকে গেলাম একটা কাজে। আগেই খবর নিয়ে গেলাম, অন্য ব্যাংক একাউন্ট থেকে অটো ডেবিট করতে যা যা লাগে তা হইলো
- ছয় মাসের ব্যাংক ষ্টেটমেন্ট
- ঐ ব্যাংকের ব্ল্যাংক চ্যাকের ফটোকপি
- ন্যাশনাল আইডির ফটোকপি
- পাসপোর্টের ফটোকপি
- টিন সার্টিফিকেটের ফটোকপি
- এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
সব নিয়ে গেলাম। ব্যাংকের স্মার্ট মেয়েটা আমারে বললো
- স্যার এই ফর্মগুলা ফিলআপ করেন প্লিজ।
একটা ফর্ম দেখি আমার ব্যাংক ষ্টেটমেন্ট তুলতে পারার অথোরাইজেশন লেটার। আমি বললাম
- ব্যাংক স্টেটমেন্ট'তো আমি নিয়ে আসছি অলরেডি!
সুন্দর একটা অফিসিয়াল ফর্মাল হাসি দিয়ে বললো
- স্যার এইটাও লাগবে, আমরা আবার তুলবো
ব্যাংক স্টেটমেন তুলার কথা শুনে আমার চওখ কপালে তুলে বললাম
- তারমানে আপনারা ভদ্রভাবে আমারে ফ্রড বলতেছেন? আপনারাই যদি তুলবেন, তো আমাকে কেন নিয়ে আসতে বলছেন?
মেয়েটা আবারো আগের হাসি'র কপি পেস্ট করে বললো
- স্যার এইটা আমাদের নিয়ম।
বললাম
- তো একই কাজ দুইবার করতে গিয়ে আমার যে খাটনিটা হলো, আমার যে দুইবার করে স্টেটমেন্ট তোলা বাবাদ মোট ১১৫ টাকা করে ২৩০ টাকা কাটা হবে, এইটা কোন নিয়মে পড়ে?
মেয়েটা কোন উত্তর দিলোনা। বিষয়টা এমন যে, শিশুদের কিছু কথা শুনেও না শোনার ভাণ করতে হয়। আমি আবারো বললাম
- আপনি আমারে যুক্তি দিয়ে বুঝান। যে স্টেটমেন্ট আপনারা তুলবেনই, এই কাজটা আমাকে দিয়ে কেন আবার করালেন?
মেয়েটা আবারো শুধু হাসি'র কপি পেস্ট করলো, কোন উত্তর দিলো না।
ব্যাংকার ভাইয়েরা আছে কোন উত্তর এর?
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



