
ঝালমুড়ি'র হাজার রেসিপি আছে। সহজ একটা অসাধারণ রেসিপি হইলো-
পেয়াজ, কাঁচা মরিচ, সামান্য আদা কুচিকুচি করে কাটতে হবে। কাগুজী লেবুর একটা ফালি নিয়ে এর রসটা মাখাতে হবে এর সাথে। সাথে লেবুর ছোলাটাও কুচি কুচি করে কেটে সাথে মিশাতে হবে। আলাদা একটা বাটিতে কুচি কুচি করে কেটে তুলে রাখতে হবে ধনে পাতা।
এবার একটা কড়াইএ অতি সামান্য শরিষার তেল নিতে হবে। চুলায় হালকা আঁচে কড়াই বসায়ে এতে ছেড়ে দিতে হবে পেয়াজ, কাঁচামরিচের মিশ্রনটা। তেলের পরিমান এমন হতে হবে যেন কিছুক্ষণ পেয়াজটা ভাজার পর তেল আর বাকী না থাকে। পেয়াজগুলা ভাজা হয়ে যাবার পর এতে মুড়ি আর চানাচুর দিয়ে দিতে হবে। মুড়িগুলা নাড়তে হবে যেন মিশ্রনটা ভালো ভাবে মিশে।
মিনিক খানেক পর নামায়ে ফেলতে হবে মুড়ি। এতে ধনে পাতাগুলা মিশিালেই হয়ে গেলো গরম গরম ঝালমুড়ি। খেতে? আহা...
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



