HAS (হ্যাজ) ডাক্তারী ভাষায় একটা মেয়েলী রোগের নাম। হ্যাজের মানে হইলো, হাজবেন্ড এবসেন্স সিন্ড্রম। যাদের হাজবেন্ড দূরে থাকে, তাদের এই রোগ হয়। লক্ষণ হইলো, কোমর ব্যাথা, মাথা ব্যাথা, মাথা ঘুড়ানো, শরীর ব্যাথা ইত্যাদি। এইটা আসলে শরীরের কোন রোগ না, রোগটা পুরাপুরি মনের। এই রোগের দুইটা চিকিৎসা আছে। প্রথম চিকিৎসা হইলো, হাজবেন্ডকে দূরে না রাখা।
কিছুদিন আগে এক আড্ডায় খুব মজা করতেছি। হাসি, তামাশা মনে হয় একটু বেশীই করতেছিলাম। একজন বললেন
- ভাই আজকে আপনার হইছেটা কী! খুব দেখি চনমনে মন নিয়া ফুড়ফুড় কইরা উড়তাছেন?
মন খারাপ করে বললাম
- ভাইরে এইটা একটা মানসিক রোগ।
ভদ্রলোক কিছুটা বিশ্বাস, কিছুটা অবিশ্বাস করে আমতা আমতা করে বললেন
- কী..ই রো..গ?
বললাম
- ডাক্তারী ভাষায় এরে বলে ওয়াজ।
ভদ্রলোক একটু ডিটেইল জানার জন্য আবারো বিশ্বাস অবিশ্বাস মিশায়ে বললেন
- এই রোগ হইলে কী হয়?
বললাম
- ওয়াজ (WAS) মানে হইলো ওয়াইফ এবসেন্স সিন্ড্রম। বউ বাসায় না থাকলে এই রোগ দেখা দেয়। এই রোগ হইলে হাজবেন্ডের মন মারাত্মক ফুড়ফুড়া থাকে। কারনে, অকারনে ভিতর থেকে শুধু আনন্দের হাসি বাইর হইতে থাকে।
https://youtu.be/vTIIMJ9tUc8?t=40s
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



