somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই শুঁড়ওয়ালা হাতির গল্প

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে গল্পই বলি, প্রিয় বলে
- বাবা, সুন্দর; কিন্তু এর চেয়েও সুন্দর তুমি গল্প বলতে পারবা, চেষ্টা করো।
ঘুমে চোখ জড়ায়ে যাচ্ছে, বললাম
- প্রিয় একটু ঘোড়া টগবগ করে হাঁটতেছে, ওকে কিছুক্ষণ হাঁটতে দাও...

ভাবলাম, একটু রেষ্ট নিবো এই ফাঁকে। ওমা! আমারে বলে কি
- আচ্ছা ঘোড়াটা হাঁটুক, এই ফাঁকে তুমি অন্য একটা গল্প বলো।
নাছোড় বান্দা, মা'র স্বভাব পাইছে। বললাম
- মজা'র একটা গল্প বললেই শেষ। ঠিক আছে?
বললো
- ওকে।

চিন্তা করলাম, একটা ব্যাতিক্রম কিছু বলি। বললাম
- একটা হাতি'র দুইটা শুঁড়...
দেখি নড়েচড়ে উঠলো, কান খাড়া করে কয়
- তারপর, তারপর!
পাশেই তিনি মোবাইলে কী যেন শাড়ী, হেন তেন দেখতেছেন। ভাবলাম, কানে কানে বলি বরং। প্রিয়'র কানে কানে বলা শুরু করলাম
- হাতিটার যেহেতু দুইটা শুঁড়, ওর বন্ধুরা ওকে খুব গুরুত্ব দেয়। একদিন বন্ধুদের সাথে খেলতে গিয়েছে। গিয়ে মজা করে কলাগাছ খাচ্ছে। একটা কলা গাছের সাথে কাঁটাওয়ালা একটা গাছ ছিলো। এই কাঁটা লেগে একটা শুঁড়ে হাতিটা অনেক ব্যাথা পেলো।

গল্প জমে উঠতেছে, টানটান উত্তেজনা নিয়ে কয়
- তারপর বাবা! তারপর?
কী বলবো, কিছুই ঠিক করি নাই। গল্প দেখি কোন দিকে যায়। বললাম
- তারপর হাতিটা আর খেতে পারছে না। ওর পেটও ভরে নাই। পেটে অনেক খুধা।
প্রিয় কয়
- বাবা ওর'তো আরেকটা শুঁড় আছে, ঐটা দিয়ে খাবে!
বললাম
- হুমম, ওর বন্ধুরাও তাই বললো। কিন্তু হাতিটা বলে, না ঐটা দিয়ে এখন খেতে পারবো না।
বলে থামলাম। প্রিয়'র তখন টানটান উত্তেজনা। কানে কানে ফিস ফিস করে বাপ-বেটা গল্প করতেছি। কানের কাছে ফিসফিস করে বললো
- বাবা কেন! কেন? খেতে পারবে না কেন? একই'তো শুঁড়!
বললাম
- হাতিটা তখন বললো, আমার'তো গুড়া ক্রিমি হয়েছে পেটে, তাই ঐ শুঁড়টা দিয়ে একটু আগে পাছু চুলকেছি...

সাথে সাথে খিলখিল করে হাসতে হাসেত শুয়া থেকে বসে পড়লো। ওর মা অবাক হয়ে কয়
- কী হয়েছে প্রিয়?
চট্ করে কয়
- কিছু না মাম্মা, এমনি হাসতে ইচ্ছা হয়েছে। দেখো হা হা হা, এই যে হাসছি, দেখো হা হা হা...
তিনি মোবাইল নিয়ে আবার বিজি হয়ে গেলেন। প্রিয় এবার মুখ চাপা দিয়ে হাসতেছে। ছোট্ট শরীর আমার বুকে ক্ষণে ক্ষণে কেপে কেপে উঠছে। আহা জীবন এত সুখের ক্যানে!

তো আমরা কী শিখলাম। শিখলাম, শিশুরা হাতির গল্প পছন্দ করে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×