somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেলুন বিক্রি করা শিশুর টাকাও সবটা নেতাদের পেটে!

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেলুন বিক্রি করে এমন একটা ছেলে ফুটপাথে বসে কানতেছে। বয়স হবে আট কি দশ। উত্তরায় জমজম টাওয়ারের একটু দূরে যে বাংলাদেশ আই হসপিটাল আছে, এর সামনে। চোখের ডাক্তার দেখিয়ে মাত্রই বের হয়েছিলাম। চোখে ডায়ালাইসিস করার জন্য কী একটা ড্রপ দিয়েছে, চোখে ভালোমত দেখতেছিও না। কিন্তু রয়ে রয়ে কান্নাটা কলিজায় গিয়ে ধাক্কা দিলো। ঘিরে থাকা দশ, বারো জন মানুষকে জিজ্ঞাসা করলাম
- কী হইছে ভাই?
একজন দীর্ঘ শ্বাস ফেলে বললেন
- এলাকার নেতাগুছের কয়েকজন ওরে মাইরা এগারোশো টাকা নিয়া গেছে।
পকেট থেকে একশোটা টাকা দিলাম, অন্যরাও দিলেন। মোট উঠলো তিনশো পচিশ টাকা। ছেলেটার এইদিকে কোন আগ্রহই নাই। আরো যা জানা গেলো, ছেলেটা থাকে আজমপুর। ঘরে সৎ মা। বাবা প্রচন্ড মাইর দেয়। ওর টাকায় বাসা ভাড়া দেওয়া হয়। টাকার হিসাব দিতে না পারলে ওরে মারবে, এই ভয়ে ও কানতেছে।

ঝাপসার মত করে দেখলাম, বাম হাতটা কিছুটা বাঁকায়ে কোলের উপরে রাখা। জিজ্ঞাসা করলাম
- তোমার হাতে কী হইছে?
কানতে কানতে কয়
- আব্বায় ঐদিন ফ্যানের লগে ঝুলায়া পিটাইছে, এরপর আর এই হাত আর লাড়তারিনা।
একজন বললো
- চলো, তোমারে বাসায় দিয়া তোমার আব্বারে বুঝায়ে আসি।
পোলার কান্না তবু কমে না। ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে। পাশের এক লোক বললো
- ভাই এই বয়সে ওর স্কুলে ভর্তি হওয়ার কথা। ওরে কামাইয়ে নামায়ে আবার যে ফ্যানের লগে ঝুলায়ে মারতে পারে, তারে কী বুঝাইবেন? পোলাটার দায়িত্ব'তো নিতে পারবো'না আমরা, ফাও আরো বিপদ বাড়াবো।

পাশ থেকে আরেকজন বললো
- বাবা'রে যা পাইছোস, তা নিয়াই বরং বাড়ী যা, আমি রিক্সা করে দিচ্ছি। ঐ নেতারা হয়ত আশেপাশেই আছে, এই টাকাটাও তোরে মাইরধইর কইরা নিয়া যাইবো।

ছেলেটা তুষের আগুনের মত রয়ে রয়ে জ্বলতে জ্বলতে কানতেই থাকলো। বেলুন বিক্রি করে নিজেই ইনকাম করছে ঠিকই, কিন্তু আশ্রয় বলতে এখনো সৎ মায়ের সংসারে ফ্যানে ঝুলায়ে পিটানো বাপ। নিজের আশ্রয় নিজে খোঁজার বয়স বা বুদ্ধি এখনো হয় নাই। আকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে, বিষয়টা ছেলেটা হয়ত জানে না। জানলে যদি রাষ্ট্রকে বিচার দিতো। নিশ্চয়ই ঐ নেতাদেরকে স্যাটেলাইটে খোঁজে বের করে ওর এগারোশো টাকা উদ্ধার করে দিতো। সোনার বাংলাদেশে সুশাষণ চলতেছে, আমরা বোকারাই শুধু তা পাবার সিস্টেমটা জানি না।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫২
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×