somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ মরি বাংলা ভাষা

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় আমার ভালোবাসা আছে, তবে আশা নাই। মাত্র হাজার বছর আগেই এই বাংলা ছিলো আজের এই বাংলা থেকে হাজারগুন দূরের অপরিচিত সব শব্দ। তাও তা লেখা হতো নাগরি হরফে। হরপ্রসাদ শাস্ত্রীর উদ্ধার করা নেপালের তালপাতায় লেখা চর্যাপদতো তাই বলে!

চর্যাপদের সবচেয়ে বেশী পদ লেখা কবি কাহ্নু পা'কে কজন মনে রেখেছে? এখন যদি বলি একটা সময় বাংলা ভাষা ছিলো এমন-
কাআ তরুবর পাঞ্চ বি ডাল/ চঞ্চল চীএ পৈঠা কাল (চর্যাপদের প্রথম পদ), কে বিশ্বাস করবে!

এখন যেমন এই দেশে ৯০% অহংকারী একটা গোষ্ঠি আছে। একটা সময় এমন অহংকারী গোষ্ঠি ছিলো হিন্দু সমাজের ব্রাহ্মণ্যরা। তাদের অত্যাচারে নিরীহ বৌদ্ধরা নেপাল, ভূটান, তিব্বতের দিকে পালিয়ে গিয়েছিলো। এই বৌদ্ধের ভবিষ্যতের জন্য রেখে যাওয়া বুদ্ধিরই ফল হলো লিখিত এই চর্যাপদ।

ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার কতগুলা আওয়াজ। এই আওয়াজগুলাকে লেখে রাখার জন্যই বর্ণের আবিষ্কার। কোথায় যেন পড়েছিলাম বাংলা বর্ণগুলাও বৃটিশ কোন ইংরেজের তৈরী করে দেওয়া। ডিটেইল কেউ জানলে আমাকে শুধরে দিবেন প্লিজ।

ভাষা বাস্তবতায় খুব ধীরে ধীরে বদলে যায়। ফ্যান, চেয়ার, মোবাইল, কম্পিউটার, পানি, রোযা, খোদা এইসব যে অন্য ভাষা, তা আমাদের মনেই হয় না! তাই ভাষা নিয়ে ব্যাক্তিগতভাবে আমি কখনোই খুব কঠিন অবস্থানে থাকি না। টুকটাক হিন্দি পারলে ভারতীয়দের সাথে হিন্দিতে বলি। চায়নিজ বন্ধুদের সাথে দেখা হলে "নি হাউ মা?" বলি। নিজের ভাষা শুনতে কার না ভালো লাগে? আর নিজের ভাষাই আস্তে আসতে অন্য ভাষায় সমৃদ্ধ হয়। আবার হারিয়ে যায় কিছু শব্দ খুব ধীরে।

একসময় আমাদের বাংলাভাষার আকাশ খোদ রবীন্দ্রনাথও হয়ত হারিয়ে যাবেন, সবচেয়ে বেশী পদ লেখা বৌদ্ধ কবি কাহ্নু পা'র মত। কবিগুরু নিজেই লেখে গেছেন-

আমার কীর্তিরে আমি করি না বিশ্বাস।
জানি, কালসিন্ধু তারে
নিয়ত তরঙ্গঘাতে
দিনে দিনে দিবে লুপ্ত করি।

অবশ্য শেষে বলেছিলেন -
এ বিশ্বেরে ভালোবাসিয়াছি।
এ ভালোবাসাই সত্য, এ জন্মের দান।
বিদায় নেবার কালে
এ সত্য অম্লান হয়ে মৃত্যুরে করিবে অস্বীকার।

অতএব ভালোবাসাটাই থাকবে, যার শক্তিতে মৃত্যুকেও অস্বীকার করা যায়। খটমট লেখা আর বড় না করি, এই লেখার পাঠক থাকার কথা না। শেষ করি চর্যাপদের একটা কবিতা দিয়ে। প্রমের রসালো কবিতা। সেই আমলেও ছিলো ;)

উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী।
মোরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গীবত গুঞ্জরী মালী।।
উমত সবরো পাগল শবরো মা কর গুলী গুহাডা তোহৌরি।
ণিঅ ঘরনি ণামে সহজ সুন্দারী।।
ণাণা তরুবর মৌলিল রে গঅণত লাগেলি ডালী।
একেলী সবরী এ বণ হিণ্ডই কর্ণ কুণ্ডলবজ্রধারী।।

(পদ ২৮, অর্থাৎ – উঁচু পর্বতে শবরী বালিকা বাস করে। তার মাথায় ময়ূরপুচ্ছ, গলায় গুঞ্জামালিকা। নানা তরু মুকুলিত হলো। তাদের শাখা-প্রশাখা আকাশে বিস্তৃত হলো। শবর-শবরীর প্রেমে পাগল হলো। কামনার রঙে তাদের হৃদয় রঙিন ও উদ্দাম। শয্যা পাতা হলো। শবর-শবরী প্রেমাবেশে রাত্রিযাপন করলো।)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫১
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×