somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি ও পাঠায়ে দিতে পারেন আপনার নাম মঙ্গল গ্রহে।

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই তো কদিন আগেই ভারতের মঙ্গলযান
প্রদক্ষিণ করতে শুরু করল মঙ্গল গ্রহকে।
এদিকে মানুষের পা এখনো মঙ্গল
গ্রহে না পড়লেও যুক্তরাষ্ট্র ১৩ বছরের
এক কিশোরীকে প্রস্তুত করছে মঙ্গল
গ্রহে পাঠানোর জন্য। কিন্তু পৃথিবীর কোনো মানব-মানবী ওই লাল
গ্রহে পা রাখার আগেই আপনার নাম
পৌঁছে যেতে পারে মঙ্গলে!
যুক্তরাষ্ট্রের মহাকাশ
গবেষণা সংস্থা নাসা আপনাকে এ সুযোগ
দিচ্ছে। ইন্দো এশিয়ান নিউজের বরাত দিয়ে জি নিউজ এ খবর জানিয়েছে। সবকিছু ঠিকঠাক
থাকলে আসছে ডিসেম্বরের ৪
তারিখে পরীক্ষামূলকভাবে মঙ্গল
অভিযানে রওনা দিচ্ছে নাসার
মঙ্গলযান অরিয়ন। নাসা আপনাকে সুযোগ
দিচ্ছে অরিয়নে করে আপনার নামটাও মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়ার। এ জন্য
আপনাকে কেবল নাসার
ওয়েবসাইটে গিয়ে অনলাইন নিবন্ধন
করতে হবে। নাসা জানিয়েছে,
ইতিমধ্যেই ৯৫ হাজার মানুষ লাল
গ্রহে নাম পাঠানোর জন্য এই নিবন্ধন করেছেন। নাসার নভোযান অরিয়নের
মাধ্যমে মঙ্গল গ্রহে নাম পাঠানোর
জন্য নিবন্ধনের সময় শেষ হবে ৩১
অক্টোবর। নাসার ওয়েবসাইটের নির্দিষ্ট পাতায়
গিয়ে নাম, দেশ এবং ডাক ও ইমেইল
ঠিকানা লিখে নিবন্ধন করলেই
আপনাকে একটা ডিজিটাল ‘বোর্ডিং পাস’
দেওয়া হবে। এরপর আপনি নাসার কাছ
থেকে একটা বার্তা পাবেন; যাতে লেখা থাকবে—‘সফল! অরিয়নের
প্রথম ফ্লাইট পরীক্ষাতেই আপনার নাম
উড়ে যাবে মঙ্গলে।’ এভাবে সংগ্রহ করা সব মানুষের নাম
একটা মাইক্রোচিপে করে মঙ্গল
গ্রহে নিয়ে যাবে নাসা। মঙ্গলযান
অরিয়নের কর্মসূচি ব্যবস্থাপক মার্ক
গ্রেয়ার বলেছেন,‘নাসা অভিযানের
সীমানা পেরিয়ে যেতে এবং ভবিষ্যতে পরিশ্রম করছে। এই নামগুলোর
উড়ে যাওয়ার মধ্য দিয়ে মানুষ আমাদের
ভবিষ্যৎ যাত্রার অংশ নিতে পারবেন।’ নাম নিবন্ধনের জন্য ভিজিট
করতে হবে নাসার ওয়েবসাইটের এই
পাতায়:

http://mars.nasa.gov/participate/send-your-name/orion-first-flight/


collected from prothomalo
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

×