এই ঝুম বৃষ্টির রাতে তোমাকে খুব মনে পড়ে, তোমার হাত টা ধরে চুপ চুপ চাপ ভিজতে ইচ্ছা করে আগের মতন। তোমার আমার মাঝে কথোপকথন চলত বৃষ্টি আর বাতাসের শো শো শব্দ ভেদ করে। চিৎকার করে কথা বলতে বলতে গলা ভেঙ্গে যেত তোমার আর আমার, , , আর ভিজতে ভিজতে কফি খাওার কথা মনে পড়ে তোমার? বৃষ্টির তাজা পানি মেশানো কফি? এক কাপ কফি খেতে দুই জনের ই ঠোকা ঠুকি লাগত আমাদের, , , আচ্ছা তুমি জানো কি তোমার ঠোটের ভালোবাসা মেশানো কফি টা না দারুন, অনেক বার বলি বলি করেও বলা হয় নি কথা টা তোমাকে বৃষ্টি।আর যখন মাঝে মাঝে আকাশ টা তোমার আর আমার সেলফি তুলে দিত, তোমার মুখের হাসি শেষ হবার আগেই বিপুল শব্দে আকাশ টা ভেঙ্গে পরত, তুমি ভয়ে লুকাতে চাইতে আমার বুকের ভেতর, তোমার উষ্ণতা আমাকে তখন একটা হাজার ভোল্ট এর শক দিত, , , , , , , , , , , , ,
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



