somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃশ্যপটে বাংলাদেশ ও দৃষ্টান্ত.....

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ সামাজিক জীব।সমাজবদ্ধ হয়ে বসবাস করার গুরুত্বই ক্রমান্বয়ে মানুষকে স্বাধীন ভূখণ্ড অর্জন ও টিকিয়ে রাখার সংগ্রামের দিকে অগ্রসর করে।প্রাচীন যুগ থেকে উত্তরাধুনিকতা পর্যন্ত বিভিন্ন সামাজিক সংঘাতের মাঝেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য শাসক,বুদ্ধিজীবি ও জনগণের ভূমিকা অপরিসীম।এ সকল উপাদানের সঠিক সমন্বয়ের উপরই নির্ভর করে রাষ্ট্রের সফলতা ও ব্যর্থতা।নিজ দেশের অতীত ইতিহাসের দিকে তাকালে মূল অংশে যা দেখতে পাইঃ
*এদেশের দর্শক শ্রেনীকে স্তব্ধ করা হয়েছে ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশী যুদ্ধের মাধ্যমে।যারা অপরিপক্ষ নবাবের পরাজয় উপভোগ করেছিল জনগনের ভূমিকায়।
*এদেশের বুদ্ধিজীবী ও প্রতিবাদীদের হত্যা করা হয়েছে ১৯৪৭ থেকে ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্ভর পর্যন্ত।চিন্তার আগ্রহ ও ধরন বিনিষ্ট করা হয়েছে বাকীদের।
*এদেশের বক্তাদের হত্যা করা হয়েছে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট ও ৩ রা নভেম্ভর এর মাধ্যমে।ফলে সুদীর্ঘ কাল ধরে স্বাধীনতাকামী মূল সাপ্নিকদের বেশীরভাগকেই হত্যা করা হয়েছে আর পরিনতি দেখানো হয়েছে বাকীদের।
*এরপর বেশ কয়েকটি যুগ পার করেছি আমরা কোন কিছু দেখা,চিন্তা করা,বলা থেকে বিরত থেকে শুধুমাত্র শ্রোতা হয়ে।
*শ্রোতার ভূমিকায় থাকতে থাকতে লেখার মাধ্যমে জেগে উঠা শুরু করে পুরো চক্রটি।শুরু হয় গনজাগরন।আর এই শেষ ধাপটিতে ও পূর্বের ন্যায় সক্রিয় হত্যা ও থামানোর কার্যক্রম।
শতবৎসর পূর্বে মস্তিষ্কে যে পোকামাকড় এর চাষ করা হয়েছিল তার ফলে ক্রমাগত রক্তক্ষরণের মাঝেই জন্ম হয়েছিল বাংলাদেশ।শরীর জুড়ে যখন ক্যান্সারের জীবানু তখনই শুরু হয় ৭৫ পরবর্তী অধ্যায় ও চিকিৎসাধীন বর্তমান।
তাই শুনতে শুনতে যখন বিরক্ত হয়ে যাই তখন মাথা গুঁজে দেই বালুর ভিতর ঠিক উঠপাখির মত বাঁচতে চেষ্টা করি নিজেরা।কারন অতীতের আয়নায় যখন ইতিহাস দেখি তখন বীভৎস এক চেহারা ফুটে উঠে যার প্রিয় রং লাল, প্রিয় পানীয় রক্ত, প্রিয় ভাষা ধর্ম,রাজনীতি।ধর্ম আর রাজনীতিকে সাংঘর্ষিক করে নিজেরা ধর্মভীরু সেজে অরাজনৈতিক সুশীল হওয়ার চেষ্টা করি প্রতিনিয়তই।আঁকড়ে ধরি নিজেকে আর অতীতের বীভৎসতা সম্পর্কে সতর্ক করে যাই উত্তরসূরিকে।ফলে বীভৎসতা দেখার ভয়ে গৌরবউজ্জল অতীত থেকেও দূরে থাকছি অন্ধের ভূমিকায়।তবে উটপাখির মত ক্ষিপ্র গতিতে ও চলা হয় আমাদের কিন্তু ততক্ষনে স্মৃতিতে এসে জমা হয় প্রায় ২০০ বছরের ঔপনেবেশিক শাসন,২৩ বছরের নির্যাতন,সামরিক ও ধর্মভিত্তিক রাজনীতির আগ্রাসন।
খুব সল্প সময়ের জন্য হলেও মুক্ত হই আমরা,সপ্ন দেখি কাঙ্ক্ষিত স্বাধীনতার যেখানে মুক্তবুদ্ধির চর্চা ও প্রকাশের স্বাধীনতা থাকবে সমাজের প্রতিটি স্তরে।শিক্ষা জাতির মেরুদন্ড না হয়ে মৃত্যুদণ্ডের কারন হবে না কোন ব্যক্তি কিংবা পরিবারের জন্য। কারন শ্রোতা হিসেবে খুব কাছের অতীত থেকে “বাঙ্গালীদের কেউ দাবিয়ে রাখতে পারবে না” এ কথাই শুনতে পায় আমাদের বর্তমান ।।
বিঃদ্রঃ ইহা আমার একান্তই ব্যক্তিগত অভিমত।ভুল ত্রুটি নিজ গুণে সংশোধন যোগ্য।মতের পার্থক্য থাকলে বহিঃপ্রকাশ রুচিশীল হওয়া বাঞ্চনীয়।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×