somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত সময়

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবকিছু কেমন যেন দ্রুতগতিতে পাল্টে যাচ্ছে। আগের কোনোকিছুর সাথে যেন বর্তমানের কোনোকিছুরই মিল পাওয়া যাচ্ছেনা। মানুষগুলো পালটে যাচ্ছে চোখের পলকে, মুহূর্তের ভগ্নাংশে। খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছি আমরা সবাই।

সামাজিকতা চলে এসেছে সেলফি, ফেসবুক আর ভাইবারে। সবাই সারাদিন ব্যস্ত অনলাইন সামাজিকতায়। বাস্তবের সমাজে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই সরব ভার্চুয়াল এরিয়ায়, অফলাইনে তাদের মধ্যেই কবরের নৈশব্দ নেমে এসেছে।

খেলাধুলা চলে এসেছে প্লেস্টেশনে, কম্পিউটারের পর্দায়। জয়স্টিক দিয়ে এক বন্ধুর সাথে আরেক বন্ধু ফুটবল খেলছে কম্পিউটারের স্ক্রিণে। হাস্যকর এক ক্রীড়াপ্রতিযোগিতায় মেতে উঠছে প্রজন্ম। হাডুডু, ফুটবল, ক্রিকেট, কানামাছির জায়গাটুকু দখল করে নিয়েছে Call Of Duty, Fifa, Assassins Creed, Need For Speed.

পিকনিক, চড়ুইভাতি, বনভোজনের জায়গায় এসেছে ট্রীট, হ্যাংআউট, বার-বি-কিউ পার্টি। আধপোড়া মাংস আর সসেজে আমরা খুঁজে নিচ্ছি জীবনের সবটুকু সুখ।

রাস্তার পাশের ঝালমুড়ি, চানাচুর, হাওয়াই মিঠাই কে সরিয়ে প্রেক্ষাপটে চলে এসেছে শীতাতপনিয়ন্ত্রিত ঘরের পিজ্জা, বার্গার, হটডগ। দশ টাকার ঝালমুড়িকে হটিয়ে এক্সট্রা টপিংস দেয়া পিজ্জাহাটের পিজ্জা নিয়ে আমরা "Chill" করছি নিয়মিত।

ফেসবুকে কার স্ট্যাটাসে কার কয়টা লাইক, কয়টা শেয়ার পড়ে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আত্মসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে ফেসবুকের লাইক, কমেন্ট নামক নির্জীব বিষয়গুলো। লাইক, কমেন্ট, শেয়ারের পেছনে শুরু হয়ে গেছে অলিখিত প্রতিযোগিতা।

চাচা চৌধুরী, তিন গোয়েন্দা, ফেলুদার বইগুলো পরিণত হয়েছে উইপোকার খাদ্যে। ধূলিধূসরিত বইগুলো পড়ে থাকছে ঘরের কোণায়। সে জায়গা দখল করছে, গেম অফ থ্রোনসের নিউ এপিসোড, স্টার ওয়ারস এর এপিসোডগুলো। মেঝেতে বইগুলোর উপরে ধুলার স্তর ক্রমশ বেড়েই যাচ্ছে।

এখন কেউ লাটিম চেনেনা, কাগজের এরোপ্লেন চেনেনা, কাগজের নৌকা চেনেনা। স্কুলপড়ুয়া বাচ্চার হাতেও আইপ্যাড, আইপড, ওয়াকম্যান, স্মার্টফোন থাকে। এরা পাতার বাঁশি কীভাবে বানাতে হয় জানেনা, Gmail account কীভাবে খুলতে হয়, ঠিকই জানে।

বাবা-মা'রা আজকাল সন্তানকে বাংলা মিডিয়াম স্কুলে পাঠায়না, তাহলে সোশ্যাল স্ট্যাটাস থাকেনা। ইংলিশ মিডিয়াম স্কুলে না পাঠালে পাশের বাসার ভাবীকে মুখ দেখানো যায়না। বাংলা ভাষা বলতে গেলে আজকালের বাচ্চাদের কষ্ট হয়। অনর্গল ইংরেজীতে এরা বিদেশিদেরও হয়তো হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে। এরা মদনমোহন তর্কালঙ্কারের কবিতাটা পড়েনি, কিন্তু Humpty Dumpty পুরোটাই মূখস্ত বলতে পারে।

Cool, dude, buddy না বললে আজকাল স্মার্টনেস প্রকাশ পায়না। চুলে জেল দিয়ে স্পাইক না করলে, শার্টের ওপরের দুই-তিনটা বোতাম খোলা না রাখলে, হাতে কয়েকটা ব্রেসলেট না থাকলে, ইগোতে লাগে, ইমেজ থাকেনা।

আজকালের তরুণেরা হেভিমেটাল মিউজিক ছাড়া কিছু শোনেনা। রবীন্দ্রসংগীত শুনলে এদের ঘুম আসে। মেটালিকা, লিঙ্কিন পার্ক না শুনলে এদের অস্থিরতা কমেনা। মান্না দে, হেমন্তকে এরা চেনে? এদের গান কোনোদিন শুনেছে?

মুক্তিযুদ্ধ এদের কাছে ভীষণ ব্যাকডেটেড একটা বিষয়, ওল্ড ফ্যাশন, সেকেলে। তারচেয়ে Clash Of Clans এর অনলাইন লড়াই এদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রত্যাশিত।

অদ্ভুত আমাদের প্রজন্ম, অদ্ভুত আমাদের সময়। খুব দ্রুতগতিতে সবকিছু হতাশার গহ্বরে তলিয়ে যাচ্ছে, হাহাকারের শব্দ শোনা যাচ্ছে এখনই।

প্রজন্ম, শুনতে পাচ্ছো?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×