ধানমন্ডিতে যেই বাসায় থাকতাম সেই বাসার বাড়িওয়ালার ছোট মেয়ে আমার সমান ক্লাসেই পড়তো ঢাকার খুব নামকরা একটা গার্লস স্কুলে। মেয়েটা খুবই চালাক ছিলো আর আমি ছিলাম এখনের চেয়ে একটু বেশি বোকা। পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম আর আমাদের ২ ফ্ল্যাটের মাঝে একটা কমন বারান্দা টাইপ স্পেস ছিলো।খেলার সাথী বলতে যা বুঝায় মেয়েটা ছিলো তাই, আর আমাদের মধ্যে প্রচুর ঝগড়া আর মারামারি হইতো।আবার ভাব হইতেও দেরী হইতো না। বাড়িওয়ালা আন্টি ও তাদের ফ্যামিলির সাথে আমাদের অনেক ভালো খাতির ছিলো, যেটা বাড়িওয়ালা-ভাড়াটিয়া রিলেশন ছাড়িয়ে অনেক দূর গিয়েছিলো। ফলে ৯৬ সালে বাড়ি বদলানোর পরেও ঐ ফ্যামিলির সাথে আমাদের এখনও যোগাযোগ আছে।
তো কিভাবে যে কি শুরু হইলো সেটা ১৫ বছর পর ঠিক মনে পরতেছে না। একদিন ভরদুপুরে কোনো একটা শলা পরামর্শ করে আমরা দুইজন ওদের ড্রইংরুমে ঢুকলাম। ও দরজা আটকায় দিলো আর আমরা দুইজন সেই দরজার পিছে একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাড়িয়ে থাকলাম।অনেকক্ষন ধরে থাকার পর যখন আর আগ্রহ পাইতেছিলাম না তখন ও বল্লো চলো, সোফাতে শুই। আমিও ওর কথামত সোফাতে ওর পাশাপাশি শুয়ে পড়লাম। ও কোথা থেকে জানি একটা চাদর এনে আমাদের গায়ের উপর দিয়ে দিলো। আসলে কোথা থেকে কি হইতেছিলো আমি কিছুই বুঝতাছিলাম না, আমি শুধু ওকে অনুসরন করতেছিলাম। তাই ও যখন বল্লো ওর ঠোটে ঠোট রাখতে আমিও তাই করলাম। আমি তখন জানতাম না লিপকিস কিভাবে করে, বা ঠোটে ঠোট রেখে কি করতে হয়। তাই শুধুই স্পর্শ করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়েছিলাম!! এরপর এটাতেও যখন আগ্রহ হারায় ফেল্লাম, তখন সোফা ছেড়ে বারান্দায় গেলাম, ওখানে একটা পড়ার টেবিল ছিলো, আমরা টেবিলের নিচে চিপা একটা জায়গায় চাপাচাপি করে পাশাপাশি হাত ধরে বসে রইলাম অনেকক্ষন।
ঐ একবারই। এরপর আর কখনও এটা হয় নাই। কখনও এটা নিয়ে কথাও বলি নাই।কিন্তু মেয়েটার সাথে ঝগড়া করলে ও বলতো, "এই, তুমি না আমার সাথে "প্রেম" করছো? তো এত ঝগড়া করো কেন?"
একটা ছেলে হিসাবে এই ব্যাপারগুলাতে আমার মজা পাওয়ার কথা থাকলেও আমি কেন জানি কোনো মজা বা আনন্দ পাই না। এই কথাগুলো কাউকে কখনও বলি নাই, এমনকি আমার প্রেমিকারাও কেউ জানতো না।জীবনের কালো একটা সময় হিসাবে আমি এই ঘটনাটা সাধারনত মনে করতে চাই না। কারন, সে এমন একটা মেয়ে যাকে আমি ভালোবাসি নাই বা তার প্রতি মন থেকে কোনো টানও আসে নাই।শুধু মাত্র কৌতুহলের বশে কি যেনো কি করেছিলাম! কিন্তু গতকাল সন্ধ্যায় যখন মেয়েটার মা ফোন করে ইফতারের দাওয়াত দিলেন তখনই হঠাৎ করে মনে পড়ে গেলো, এই মেয়েটাই ছিলো আমার জীবনের প্রথম নারী যাকে আমি অন্যভাবে স্পর্শ করেছিলাম।
ওহ, বলতে ভুলে গেছি, এটা ক্লাস টু এর ঘটনা.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

