ব্যাপার টা একটু বেশিই রহস্যজনক!!!
অস্ট্রেলিয়া ক্রিকেট টিম যখন বাংলাদেশ এ আসতে আপত্তি জানিয়েছিল, তখন কিন্তু বাংলাদেশে বিদেশী হত্যা নামক আপত্তিকর কোন ঘটনাই ছিল না। এমনকি আইএসএস এর হামলার ঘটনা ও এত তীব্রভাবে ভাবে বিশ্বজুরে সমালোচিত হয়নি যতটা হয়েছে ফ্রান্সের হামলার পর।সেই সময়ে অনেক দেনদরবার করেও অস্ট্রেলিয়া কে এদেশে আনা যায়নি,কারন তারা জানতো বাংলাদেশে এসে মাশরাফি বাহীনির সামনে পরলেই পরাজয়!! আর সেই নিশ্চিত পরাজয়ের হাত থেকে নিজেদের বাঁচাইতে নিরাপত্তার অজুহাত দিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম আমাদের সাথে খেলা বাতিল করে!! তাদের সেই ধান্দাবাজি এখন দিবালোকের মত সত্য। নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন,তখন তা ক্রিকেটে কি আর ফুটবলেই কি,নিরাপত্তা তো নিরাপত্তাই !! কিন্তু তারা ফুটবল টিম কে পাঠিয়ে দিল নিরাপত্তার ঘাটতি থাকা সত্তেও!! কারন তারা এবার নিশ্চিত ছিল বাংলাদেশে ফুটবল খেলতে গেলে জয় আসবেই!!এই ফুটবল দলে মাশরাফি,তামিম, কিংবা সাকিব নামের কোন খেলোয়ার নেই!!! তাই তারা বীরদর্পে এসে এক হালি গোল দিয়ে চলে গেল!!! তবে আমি নিশ্চিত যে, আজকের ফুটবল মাঠে মাশরাফি বাহীনিরে যদি জার্সিটা শুধু পাল্টিয়ে মাঠে নামিয়ে দেয়া যেত তাইলে,ফলাফল উল্টোও হয়ে যেতে পারতো!!হয়তোবা দেখা যেত অস্ট্রেলিয়া ফুটবল টিম এক হালি গোল খেয়ে ফিরতি বিমান ধরেছে নিজের দেশের!!!
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




