somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে অভিভাবকের ‘মহড়া’

০৭ ই মে, ২০১২ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা মীমাংসায় বৈঠকে বসেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও অভিভাবকেরা। এক ছাত্রের অভিভাবক এ সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হন ও দস্তুরমতো মহড়া দেন বলে অভিযোগ উঠেছে। এতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শনিবার সকালে মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার প্রথম সাময়িক পরীক্ষা চলাকালে পরীক্ষার খাতা দেখা নিয়ে নবম শ্রেণীর বিপ্লব, এলিট, শাওন ও শাকিবের মধ্যে বিরোধ দেখা দেয়। একসময় তা মারামারিতে রূপ নেয়। ঘটনা নিয়ে থানায় মামলা পর্যন্ত হয়। বিষয়টি মীমাংসা করতে প্রধান শিক্ষক শনিবার সকালে তাঁর কক্ষে বৈঠক ডাকেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, সকাল ১০টার দিকে বৈঠকটি শুরু হয়। এ সময় বিপ্লবের চাচাতো ভাই যুবলীগের সাবেক কর্মী শামীম শেখ (৩৫) একটি শর্টগান নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং অস্ত্রটি প্রধান শিক্ষকের টেবিলের ওপর রাখেন। ঘটনার আকস্মিকতায় ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরা হকচকিত হয়ে যান। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ১৪টি গুলিসহ আগ্নেয়াস্ত্রটি জব্দ করে। সঙ্গে শামীম শেখকেও নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের দুই শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে। বিদ্যালয়ের বৈঠকে আগ্নেয়াস্ত্র আনা ঠিক হয়নি। এটি অপরাধও বটে। অনেকে ভয় পেয়েছে।’ এ ছাড়া শামীম শেখ হুমকি-ধমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষকেরা।
আগ্নেয়াস্ত্র বহনের কথা স্বীকার করে শামীম শেখ বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্রটি সঙ্গে নিয়েছিলাম। জনসমক্ষে বের করিনি।’
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, বিদ্যালয়ে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছেন—এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিভর্তি শর্টগানটি জব্দ করে। আপাতত সেটি পুলিশের হেফাজতে রয়েছে। যদি আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স না থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কেরামত আলী বলেন, আগ্নেয়াস্ত্রটি জব্দ করে আনার পর শামীম শেখকে অস্ত্রের লাইসেন্স দেখাতে বলা হয়। তিনি লাইসেন্স দেখিয়েছেন। তবে এখন তিনি আগ্নেয়াস্ত্রটির নিরাপত্তার স্বার্থে সেটি থানায় জমা রাখতে আবেদন করেছেন। এ জন্য অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, শামীম শেখ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী তালিকাভুক্ত ছিলেন। আওয়ামী লীগের শেষ সময়ে সন্ত্রাসী তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়

সূত্র প্রথমআলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×