এ নয় কোনো মিথ্যাভাষণ, যদি বলি, কাব্যের জগতে
লাস্যময়ী তুমি সুনীলের নীরা, অতঃপর আমার সাগরিকা
আমার অন্ধকারময় নিঃসঙ্গতায় তুমিই জীবনদায়িনী ঊষা
তোমারই দুর্দন্ড প্রতাপ আমার অস্তিত্বময়
তোমাকে এখনও হয়নি চেনা, অচিনপুরের রাজকন্যা
মানসী, ভুল বোঝ না যদি চেয়ে বসি প্রাপ্যেরও একটু বেশি
কেন যে ছাই জড়িয়ে যাই অর্থহীন ভালবাসায়
কত বরফ জল হলো, কত নাগরিক দল হলো
কত নদী সমুদ্রে গেলো
কেবল তুমিই তোমার ভালবাসার মতো
এখনও রয়ে গেছো যথারীতি অকৃত্রিম

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




