somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্র প্রধানের মৃত্যু ও আমাদের আর্তনাদ

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রপতি আমাদের ছেড়ে চলে গেলেন, এটা আমার জন্যে যেরকম কষ্টের তেমনি পুরো জাতির জন্যেও অনেক বড় কষ্টের বটে। আমি জানি উনার মতো রাজনীতিবিদ বাংলাদেশে খুব বেশী জন্ম নেয়নি এবং নিবেও না। উনি সরকারি দলের রাজনীতিবিদ ছিলেন এটা আমরা সবাই জানি। কিন্তু উনাকে ভালোবাসেন না এমন লোক বাংলাদেশের মাটিতে একেবারেই নগন্য। আর তা আরও গভীরভাবে আমরা প্রত্যক্ষ করলাম উনার জীবনাবসানের পর গণমানুষের প্রতিক্রিয়া দেখে। এই মূহুর্তে আমার উনার একটা উদ্বৃতির কথা খুব মনে পড়ছে, যদিও হুবহু ‍দিতে পারলামনা (পুরোটা মনে নেই)।
“পরমকরুনাময় আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা যেন যদি দেশ ও দেশের মানুষের সেবা করে আমাদের এই জীবন সার্থক করিতে পারি।”

আজ আমরা খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি আমাদের দেশে এরকম একজন রাজনীতিবিদ কত প্রয়োজন?
উনার মৃত্যুর পর আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু সাহেব উনার প্রতিক্রিয়ায় বলেছিলেন -
“১/১১ পরবর্তী সময়ে তিনি যখন পুরো আওয়ামীলীগের হাল ধরেছিলেন। তখনও তিনি একা কোন সিদ্ধান্ত নিতেন না, সবার কথা তিনি শুনে দলের প্রেসিডিয়াম সদস্যদের সাথে মিটিংয়ে বসে সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিতেন। একা কোন সিদ্ধান্ত নিতেন না। এবং সিদ্ধান্ত নেওয়ার আগে মিডয়ায়ও কোন কথা বলতেন না। সিদ্ধান্ত নেওয়ার পরই মিডিয়ায় তা জানাতেন।”

আজ আমরা জানি আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে গণতন্ত্রের কতটুকু অভাব। আওয়ামীলীগ এবং বি,এন,পি, এর নেতৃবৃন্দের মধ্যেকার অন্তর্কোন্দলের মাঝে পড়ে আমাদের মতো ছাত্ররা সহিংস হয়ে উঠছে। কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় পড়ালেখা, বন্ধুত্ব, প্রেম এবং সুস্থ্য রাজনীতি চর্চার বদলে হয় অস্ত্রের মহড়া। কিন্তু আমরা যদি একে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতাম তাহলে অবশ্যই আমদের বাংলাদেশ একটি উদাহরন হয়ে থাকতো।

আমাদের প্রয়াত রাষ্ট্রপতি দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে ১০ মার্চ, ২০১৩ তারিখে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যখন ভর্তি
হন তখন আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন উনি যন্ত্রণা থেকে মুক্তি পাক (যদিও এটা আমার উচিত হয়নি)। কারণ অবশ্য ছিল দুটি। এক. যেন উনার শারীরিক কষ্ট দূর হয়ে যায়। দুই. যেন উনি উনার কৃতকর্মের সম্মানটুকু পান।
“দুই” এর যুক্তিটা হলো এরকম- বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তো আমাদের সবারই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বিরোধী দলকে সবসময় চাপের মধ্যে রাখার একটা চর্চা আমাদের বাংলাদেশে আছে। আর আগামীতে যদি পট পরিবর্তনের জন্য যদি আওয়ামীলীগ বিরোধী দলে। তাহলে তিনি এ সম্মানটুকু পেতেন কিনা তা নিয়ে আমি সন্দিহান ছিলাম।



সব মানুষের জীবনেই মৃত্যু অনিবার্য তবে সে মৃত্যু যেন হয় সম্মানের।
মানুষ তোমাকে মনে রাখবে আজীবন, তোমার এই অবদান শেষ হবে না কোনদিন।

আমার ফেবু
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×