somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার দেওয়া আমার কোন নাম ছিল না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কিরে? তুই এখনো আমার ব্লক রিমুভ করিস নি? এখনো রেগে আছিস আমার উপর? এক বছরের বেশি হয়ে গেল, ফালতু ঝগড়া বাচ্চাদের মত। লীভ ইট ইয়ার। একটু সেন্সিবল হ, প্লিজ। ব্লকটা সরা। খুব অস্বস্তিকর।"

ঘুম থেকে উঠেই মেসেজটা দেখল রূপ। মেসেজটা পড়েই খুব মেজাজ খারাপ হল নিজের উপর ওর। কতদিন ধরে ভেবেছে ফেসবুকের ব্লক লিস্ট থেকে দিহানের নামটা রিমুভ করে দেবে। মনেই থাকেনা। বেচারা হয়ত নাম দিয়ে কতবার সার্চ দিয়েছে আর পেয়েছে 'পেজ নট ফাউন্ড'। ব্লক সরিয়ে নিলে, একদিন হঠাত করে পেয়ে যেত। দিহানের মনে হত, হঠাত কেন ব্লক সরাল রূপ? নিজেই নিজেকে নিয়ে লুপহোলে পড়ে যেত দিহান। রূপের তখন মনে হত, আমি জিতেছি। কেন ব্লক সরালাম, তা ভাবতে ভাবতে এখন দিহান মরে যাক, পেইন খাক শয়তানটা।

আপাতত এসএমএসের কোন রিপ্লাই দিল না রূপ। ইচ্ছে করেই রিপ্লাই দিল না। রিপ্লাই না দেয়ায় দিহান কি কি ভাবতে পারে, তা ভেবেই নারকীয় সুখ পাচ্ছে রূপ। প্রথমে ভাব্বে, মেসেজটা কি যায়নি নাকি? তারপর অনেকবার রিসেন্ড করতে গিয়েও করবে না। রিসেন্ড অপশনটার আশেপাশে ঘুরঘুর করবে, পাশে বসে অন্যমনস্ক হয়ে নখ কাটবে, তারপরে হাজারটা সাতপাঁচ ভেবে রিসেন্ড অপশন থেকে ফেরত আসবে। তারপর মনে করবে,মেসেজটা মনে হয় ইনবক্সে পড়ে আছে, রূপ খেয়াল করেনি। কি করা যেতে পারে? একটা মিস্কল দেবে দিহান? এবার রূপের নাম্বারটা বের করে অনেকক্ষণ বসে থাকবে দিহান। হাত নিশপিশ করবে, মাথা খুটবে, নিজেকে দুটো গালি দিবে যে মিস্কল দেবে কিনা এবং আবারো হাজারটা সাতপাঁচ ভাবতে ভাবতে ফেরত আসবে দিহান, মিস্কল আর দেয়া হবে না ওর। সর্বশেষ যা ভাবতে পারে দিহান, সেটা হল, মেসেজটা রূপ পড়েছে। কিন্তু ভাব নিচ্ছে পড়েনি। বা, এটা লিখে আবার মেসেজ পাঠানো লাগে। বা, ব্লক সরায়নি বলে দিহান মরে যাচ্ছে, এরকম একটা এটিটিউড। এবং এসব ভাবতে ভাবতে দিহান বলবে, মরুক গে। চূলোয় যাক।

দুদিন পর,
ফেসবুক খুলতেই দিহান দেখে ইনবক্সে একটা মেসেজ। রূপের। তার মানে ব্লক সরিয়েছে। ওপেন করতেই দেখে বিশাল এক লেখা, লেন্থ দেখে মনে হচ্ছে দিহানের পড়তে মিনিমাম কয়েক যুগ লাগবে। তারপরেও পড়ে শেষ করল। যত্তসব আলবাল, কানা বগীর ছা, ডুগডুগি, ইতংবিতং কথাবার্তা। পড়তে পড়তে দিহানের মাথা ধরে গেল। এইবার দিহানের পালা। মেসেজটা SEEN করে রেখে দিল। আপাতত, নো রিপ্লাই। কেন কোন রিপ্লাই দিলাম না বা দিচ্ছি না তা ভাবতে ভাবতে রূপের দুদিনের ঘুম হারাম হবে এবং এটা ভেবে দিহান এখন নারকীয় সুখ পাচ্ছে।

দুদিন পরে দিহান রিপ্লাই দিল, আস্তে আস্তে চ্যাট বক্সটা আবার এক বছর আগের মত হয়ে গেল।

কিন্তু ঝামেলার এখানেই শেষ নয়। আপাতত কে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তা নিয়ে মুখে কেউ কিছু না বল্লেও একটা খুতখুতানি মনের ভিতর উঁকিঝুঁকি মারছেই। রূপ খুব করে ভাবছে, দিহান রিকোয়েস্ট পাঠাক, ওদিকে দিহান ও মনে মনে ভাবছে, "ব্লক তো ও করেছিল, আমি না। ওর পাঠানো উচিত।"

এভাবে প্রতিদিন তারা কয়েকবার একে অপরের প্রোফাইলে ঘুর ঘুর করে, অনেকবার ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কিন্তু আর পাঠানো হয়ে ওঠে না। এবং তারা জানে ইগো নামের বিশেষ বস্তুটার জন্য তাদের দুজনের কারো পক্ষেই হয়ত এ কর্মটি সাধন করা সম্ভব হবে না। আফসোস, এত্তগুলা আফসোস।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×