somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামালপুর জেলার সংক্ষিপ্ত ইতিহাস

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভৌগোলিক অবস্থানঃ-
জামালপুর জেলার ভৌগোলিক অবস্থানের দিক থেকে উত্তরে শেরপুর ও কুড়িগ্রাম জেলা। দক্ষিণে টাঙ্গাইল, পূর্বে ময়মনসিংহ, পশ্চিমে বগুড়া ও গাইবান্ধা জেলা অবস্থিত।

পটভুমিঃ
পুরাতন ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর বিধৌত অঞ্চল নামে খ্যাত উত্তরে গারো পাহাড়, দক্ষিণে টাঙ্গাইল জেলার মধুপুরের গড়, পূবে ময়মনসিংহ জেলা, পশ্চিমে যমুনা নদী বেষ্টিত সৌন্দর্যমন্ডিত লীলা ভূমির নাম জামালপুর জেলা।

জেলার নামকরণঃ-
প্রখ্যাত অলি হযরত শাহজামাল (রহঃ) নামে নামকরণ করা হয় জামালপুর। জামালপুর জেলার নামকরণ ইতিহাস উদঘাটন করে যতটুকু জানা যায়, প্রায় হাজার বত্সর পূর্বে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় হিন্দু সম্প্রদায়ের বিদ্রোহী সন্ন্যাসীদের আড্ডাখানা ছিল। তাই তাদের আড্ডাখানা-বসতির জন্য প্রথমে সন্ন্যাসীনগর নামে পরিচিতি লাভ করে। ১৭৫৭ সালের পর ১৮৩৮ইং সালের তত্কালীন বৃটিশ গভর্মেন্ট এ অঞ্চলে রেল প্রতিষ্ঠা করে। সেসময় জামালপুর রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয় সিংহজানী রেলওয়ে জং। কালক্রমে তা' এখন পরিবর্তন করে বর্তমানে জামালপুর টাউন জং নামে পরিচিতি লাভ করেছে। জামালপুর জেলায় ১২০১ থেকে ১৫০৩ খ্রীষ্টাব্দের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চল ইয়েমেন থেকে বেশ ক'জন প্রখ্যাত অলির আগমন ঘটেছিল। তাদের মধ্যে অন্যতম হযরত শাহ সুফি সৈয়্যদ শাহ জামাল (ইয়েমেনী—জামালপুরী (রঃ) অন্যতম। প্রখ্যাত অলি হযরত শাহ সুফি সৈয়্যদ শাহ জামাল (রঃ) ইয়েমেনী তিনি একাধারে ইসলাম প্রচারের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেন। তার জবনিকা ঘটলে জামালপুর সদর থানার সন্নিকটে তাকে সমাহিত করা হয়। যা এখন হযরত শাহ জামাল (রঃ) রওজা শরীফ। পর্যায়ক্রমে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠতা ও বলিষ্ঠতা বৃদ্ধি পেলে সন্ন্যাসীনগর কিংবা সিংহজানী নাম পরিবর্তন করে প্রখ্যাত অলির নামে নামকরণ করা হয় জামালপুর। বর্তমানে জামালপুর জেলা নামে খ্যাতি অর্জন করেছে।

জেলার ইতিহাসঃ
জামালপুর ১৮৪৫ ইং সাল থেকে ময়মনসিংহ জেলার অধীনে একটি মহকুমা ছিল। ১৮৬৯ সালে জামালপুর পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। ১৯১২ সালে লর্ড কার্জন বাধ্য হয়ে জামালপুরকে একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা করেন অবশেষে মরহুম রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের শাসন আমলে ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলার মহকুমা থেকে উন্ী্নত হয়ে জামালপুর জেলার মর্যাদা লাভ করে। এসময় জামালপুরের অধীনে শেরপুর মহকুমা নিয়ে গঠিত দেশের ২০তম জেলা হিসাবে পরিচিতি লাভ করে। পরবর্তিতে শেরপুর মহকুমা জেলায় উন্নীত হয়ে আলাদা হয়ে যায়।

জামালপুর জেলার আয়তন ২০৩১.৯৮বর্গ কিলোমিটার। জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকসিগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী। এই ৭টি উপজেলা নিয়ে গঠিত জামালপুর জেলা। জাতীয় সংসদীয় আসনসংখ্যা ৫টি। পূর্ণাঙ্গ থানা ৮টি। পৌরসভা মোট ৭টি। ইউনিয়ন সংখ্যা ৬৮টি। মৌজার সংখ্যা ৮শ ৪৪টি। ১৩ শ ৬২টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে জামালপুর জেলা। জেলার বর্তমান লোকসংখ্যা পুরুষ ১১লাখ ১৫ হাজার। মহিলা ১০লাখ ৫০হাজার। মোট জনসংখ্যা প্রায় ২২ লাখ ৬৫ হাজার। প্রধান অর্থকারী ফসল ধান,পাট, আখ, বেগুন, সরিষা, ভুট্রা, আলু ইত্যাদি। জেলার সবচেয়ে প্রসিদ্ধ ও দেশজুড়ে সমাদৃতঃ- কাঁসার শিল্প, নকশি কাঁথা ও বেগুন।

জেলার শিক্ষা প্রতিষ্ঠানঃ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ১টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ১টি। সরকারি মহাবিদ্যালয় ৪টি। ফিশারিজ কলেজ ১টি। বিএম এন্ড টেকনিক্যাল কলেজ ৭টি। আইন কলেজ ১টি। হোমিও কলেজ ২টি। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা ৪টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ৩১৪টি। সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯শ ৭৮টি। ভোকেশনাল স্কুল ১৬টি। কামিল মাদ্রাসা ২টি। আলীম ও দাখিল মাদ্রাসা ১শ ৮৬টি। ভিটিআই ২টি। পিটিআই ১টি রয়েছে। ধর্মীয় উপাসনালয় মসজিদের সংখ্যা ৩ হাজার ৩শ ৪০টি। মন্দিরের সংখ্যা ৪৪টি। গীর্জার সংখ্যা ৩৯টি।

জেলার শিক্ষার হারঃ ৩৪% ভাগ।

স্বাস্থ্য ও চিকিৎসাঃ
২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ১টি। উপজেলা হাসপাতাল ৬টি। রেলওয়ে হাসপাতাল ২টি। যক্ষা হাসপাতাল ১টি। পরিবার কল্যাণ কেন্দ্র ৩২টি। কুষ্ঠ ক্লিনিক ৭টি। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ২৮টি। কমিউনিটি ক্লিনিক প্রস্তাবিত ২শ ৬২টি, তার মধ্যে চালু রয়েছে ১শ ৫৮টি। সরকারি খেলার স্টেড়িয়াম ১টি, কৃষিখামার রয়েছে ১টি ।

জেলার দৈনিক পত্রিকার সংখ্যাঃ
দৈনিক ৮টি। সাপ্তাহিক ১৮টি। মাসিক ২টি। ত্রৈমাসিক ১টি।

প্রধান নদ-নদীঃ
পুরাতন বহ্মপুত্র ও যমুনা, জিঞ্জিরাম ও ঝিনাই নদী।

জেলার যোগাযোগ ব্যবস্থাঃ
রেলপথ, সড়ক ও নৌ-পথ, তিনটি পথ রয়েছে সচল। রেল স্টেশন সংখ্যা ১৮টি।

ভারী শিল্প কারখানাারঃ
৫টি। দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনি কল, সরিষাবাড়ি তারাকান্দি যমুনা সারকারখানা অন্যতম। ক্ষুদ্র ও কুটির শিল্প ৫হাজার ৭শ ৮২টি। গ্যাস বিতরণ স্টেশন ১টি। বিদ্যুৎ বিতরণ সাবস্টেশন ৩টি।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×