somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহান মে দিবস ও আমাদের আচরণ

০১ লা মে, ২০১৫ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদের সম্মানে এই লেখা তা হয়তোবা কখনোই তাদের চোখে পড়বে না। তবুও লিখছি মনের মধ্যে জমে থাকা কিছু কথা...

আজ মহান মে দিবস।
১৮৮৬ সালের ১লা মে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমদিনের দাবীতে আন্দোলনরত শ্রমিকের ওপর গুলি চালানো হলে ১১ জন শহীদ হয়। শ্রমজীবী মানুষের আন্দোলনের উক্ত গৌরবময় অধ্যায়কে স্মরণ করে ১৯৮০ সাল থেকে প্রতি বছরের ১লা মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে “মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস”।

দিবস হিসেবে হয়তো আমরা এই দিনটি পালন করে থাকি কিন্তু আমরা কি কখনো খেয়াল করে দেখেছি যাদের জন্য আজকের এই দিবস, যাদের জন্য আমরা সভ্যতাকে দিনকে দিন নতুন রুপে দেখতে পাচ্ছি, যাদের হাতে গড়া আজকের এই সুন্দর পৃথিবী তাদেরকে আমরা কতটুকু সম্মান দিচ্ছি (?)। ঐসব শ্রমজীবী মানুষ যাদেরকে আমরা ব্যবহার করছি আমাদের প্রয়োজনে তাদেরকে কি আমরা ন্যায্য পাওনাটা দিচ্ছি?

রিক্সায় উঠে বসলাম, জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলাম না ভাড়াটা কত। বাসার সামনে নেমে ২০ টাকা হাতে ধরিয়ে দিয়ে পেছন ফেরা। রিকশাওয়ালা পিছন থেকে ডাক দিলেও আপনার মান-ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আবারও পেছনে ফেরা, তবে সেটা কয়েকটা টাকা দেওয়ার জন্য নয়, আপনার কাছে তার পাওনা গালে কষে একটা থাপ্পড় মারার জন্য।

আচ্ছা মশাই, আপনি কি বলতে পারেন যে উনার দোষটা কি ছিল? উনার দোষ একটাই উনি এই পৃথিবী নামক গ্রহটাতে জন্মগ্রহণ করেছেন অভাগা হয়ে আপনাদের মতো তথাকথিত সুশীল-শান্তশিষ্ট-লেজবিশিষ্ট অসাম টাইপের দু-পেয়ে প্রাণীদের হাতের মার খেতে। আচ্ছা, আপনার কি উচিত ছিল না ঐ মানুষটিকে জিজ্ঞেস করা যে, ভাড়া কত বা এই ভাড়ায় আপনি যাবেন কিনা? তা করতে যাবেন কেন আপনি তো তথাকথিত ভদ্র নামধারী মুখোশ পরিহিত মনুষ্যত্ববিহীন প্রাণী। আমি রিকশাওয়ালাদেরকেও আল্লাহর ফেরেশতা মনে করছি না, তাদেরও ভুল আছে তাই বলে কি আপনার শক্ত পাজেরু গাড়িটা রিক্সার সাথে মেরে দিবেন? একটু মন খুলে কথা বলে দেখুন তাদের সাথে তাদের মনটা আপনার চেয়ে অনেক সুন্দর, তাদের চিন্তাচেতনা আপনার চিন্তাকেও নাড়া দিতে পারে।

আর সবচেয়ে বেশি অবহেলিত আমাদের নারীসমাজ। একই স্থানে একই কাজ করে তারা পাচ্ছে পুরুষদের চেয়ে অর্ধেক মজুরী। বাসা-বাড়িতে কাজ করতে গিয়ে মানুষরূপী কিছু পশুর হাতে লাঞ্ছিত হচ্ছেন শারীরিক ও মানসিকভাবে। এতেও ক্ষান্ত হননি ঐ সকল পশুরা, অবশেষে চরিতার্থ করেছেন অশুভ কামনা। আর বাধা দিলেই হয়তো স্বাদের প্রাণটা হারিয়ে উঠতে হচ্ছে বস্তায় লাশ হিসেবে।

যে সকল মা বোনেরা দেশের বাইরে যাচ্ছেন ভাগ্যকে পরিবর্তন করতে, রেমিটেন্স পাঠিয়ে এই দেশটাকে আরো সুন্দর করে গড়ার নিমিত্তে তারা কি পাচ্ছে? ঐ সকল দেশের নরপিশাচরা টাকার বিনিময়ে কিনে নিচ্ছে আমাদের মা-বোনদের, ব্যবহার করছে উচ্চারনহীন শব্দের এক কাজে, মিটাচ্ছে তাদের নোংরা চাহিদা। অবশেষে ফিরে আসছে দেশে নিজের সবকিছু বিসর্জন দিয়ে, আর অনেকের ভাগ্যে হয়তো দেশে ফেরাটাও আর হয়ে উঠছে না, হারিয়ে যাচ্ছেন সভ্যতার আড়ালে। আর সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নিয়ে কোন মাথা ব্যথা নেই, থাকবেই বা কেন তারা তো শ্রমজীবী, তারা উনাদের চোখে ছোটলোক।

আর এম্বাসি সেতো এক বিভীষিকার নাম। তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে না প্রয়োজনে, না অপ্রয়োজনে। তারা ব্যস্ত নিজেদের আখের গোছাতে।

তবুও এরই মধ্যে পৃথিবী এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। আমিও স্বপ্ন দেখি অনেক সুন্দর একটা দেশের যেখানে মালিক শ্রমিকে কোন ভেদাভেদ থাকবে না, থাকবে না কোন দাঙ্গা-হাঙ্গামা, শ্রমজীবীরা পাবে তাদের ন্যায্য পাওনা। যেদিকে তাকাবো দেখবো সুখের নহর, কানে শুনব শান্তির সুর।

...সবশেষে আজকের এই মহান মে দিবসে সকল শ্রমিক ভাই ও বোনদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×