somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাদ্দাফীর নারী দেহরক্ষীরা: একদল কুমারী, সুন্দরী, সশস্ত্র ও ভয়ংকর কিলিং মেশিনের সচিত্র বৃত্তান্ত

২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফীকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলন অবশেষে সশস্ত্র, রক্তাক্ত গৃহযুদ্ধে রূপ নিয়েছে। আজ থেকে ৪২ বছর আগে ১৯৬৯ সালে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে গাদ্দাফী দেশটির শাসনভার নিজ হাতে তুলে নেন। তখন তিনি ছিলেন লিবীয় সেনাবাহিনীর মাত্র ২৭ বছর বয়সী এক তরুণ ক্যাপ্টেন।

ইতিহাসে স্বৈরশাসকদের নানারকম খেয়ালি আচরণের খোঁজ পাওয়া যায়। গাদ্দাফীও তার ব্যতিক্রম নন। তার ক্ষেত্রে সবচেয়ে মুখরোচক খেয়ালিপনার যে বাস্তব গল্পটি প্রচলিত, তা হচ্ছে তার জীবনরক্ষার দায়িত্বে নিয়োজিত দেহরক্ষিণীদের নিয়ে–যারা নাকি কুমারী এবং একইসাথে সুন্দরী, সশস্ত্র ও ভয়ংকরী!
গাদ্দাফীর নারী দেহরক্ষীদের এলিট বাহিনীটি অ্যামাজোনিয়ান গার্ড নামে পরিচিত। তাদের সংখ্যা ৩০ থেকে ৪০ জন। গাদ্দাফীর নিজের হাতে বাছাই করা এই দেহরক্ষিণীরা একটি বিশেষ একাডেমিতে কঠোর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও মার্শাল আর্টের ওপর তাদের প্রশিক্ষণ দেয়া হয়। চাকুরি শেষ না হওয়া পর্যন্ত নিজেদের কুমারিত্ব রক্ষার শপথও নাকি তাদের নিতে হয়!
গাদ্দাফীর নারী দেহরক্ষীরা নিজের জীবন দিয়ে হলেও তাকে রক্ষার শপথ নিয়ে থাকে এবং দিন-রাত সবসময় তাকে পাহারা দেয়। এমনকি গাদ্দাফী বিদেশ সফরে গেলেও তারা তার সফর-সঙ্গী হয়ে থাকে।
তবে নারী বলে তাদের হেলাফেলা করার কথা ভুলেও ভাববেন না যেন! এরই মধ্যে তারা তাদের যোগ্যতার এবং সফলভাবে দায়িত্ব পালনের প্রমাণ দিয়েছে। ১৯৯৮ সালে গাদ্দাফীর গাড়ি বহরে সন্ত্রাসবাদীদের সশস্ত্র হামলা হলে আয়েশা নামের একজন দেহরক্ষিণী নিজের জীবন দিয়ে গাদ্দাফীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। গাদ্দাফীকে লক্ষ্য করে ছোঁড়া ঘাতকের গুলির সামনে আয়েশা নিজের বুক পেতে দিয়েছিল এবং এই ঘটনায় আরও সাতজন দেহরক্ষিণী মারাত্মক আহত হয়েছিল।
এই হলো বাস্তব দুনিয়ার এক ‘জেম্‌স বন্ড খলনায়ক’ কর্নেল গাদ্দাফীর দেহরক্ষায় নিয়োজিত এলিট অ্যামাজোনিয়ান গার্ডের কুমারী, রূপসী, সুপ্রশিক্ষিতা ভয়ংকর কিলিং মেশিনদের সচিত্র বৃত্তান্ত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×