somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেনা দাসের জন্য শ্রদ্ধা।

২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম ১৯২৪। ১৩ বছর বয়স থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত। কমিউনস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। দলের নির্দেশেই নাকি পড়াশোনা ছেড়ে দেন। যদিও ১৯৪৭ সালে তিনি ডিগ্রী পশি করেন। বিদ্যালয় থেকেই তার সংগ্রামী জীবনের শুরু। বিয়ে করেন কৃষক নেতা রোহিনি দাসকে। মহিলা আত্মরক্ষা সমিতি গঠন-সিলেটের চা বাগানের নারী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে আন্দোলন করেছেন। নানকার বিদ্রোহেও ছিলেন সংগঠক হিসেবে।

১৯৭১-এ তিনি ছিলেন নারায়রগঞ্জ উচ্চ বিদ্যালয়েন প্রধাণ শিক্ষিকা। যুদ্ধের সময় ভারত চলে যান-রিফিউজি ক্যাম্পে। সেখানে তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ি গঠিত স্কুল ক্যাম্পে মুক্তিযুদ্ধের যৌক্তিকতা বিষয়ে ধারণা দিতেন-জনবল গঠন করতেন। মোট ৫০টি স্কুল ক্যাম্প গড়ে ওঠে সেই সময়। হেনা দাস পুরো যুদ্ধের সময়েই ছুটে বেড়িয়ছেন হন্যে হয়ে। তার আরকেটি দায়িত্ব ছিল উদ্বাস্তুদের জন্য কম্বল-কাপড় সংগ্রহ। নারায়ণগঞ্জে যখন ছিলেন তখনও দলের কর্মী হিসেবেই ছিলেন। মে ৭১ থেকেই পালিয়ে বেড়িয়েছেন। স্কুলের বিজ্ঞান ভবনে পালিয়ে ছিলেন তার অসুস্থ বর আর কন্যাকে নিয়ে। এই সময়েই তিনি দেখেছেন তার শিক্ষক নুরুল আমিন ছাত্র মমতাজের মৃত্য। ভারত যাওযার পথে পথেও কিনি সরব ছিলেন। মানুষকে বুঝিয়েছেন-উদ্বুদ্ধ করেছেন।

ভাষা আন্দোলনের সময় তার সক্রিয়তা নিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন
উদিসাঃ ২১ ফেব্রুয়ারী সকাল থেকে কি করেছিলেন সেটা কি মনে আছে?
হেনা দাসঃ অতোকিছু মনে নাই। শুধু মনে আছে আমরা ১৪৪ ধারা ভাঙবই ঠিক করেছিলাম। তবে আমরা পারব কিনা সেই দ্বিধা ছিলো। কিন্তু জিদও ছিলো সবার মধ্যে। কেনো যেনো মনে হয়েছিলো এটা করতে না পারলে চলবে না।
উদিসাঃ মেয়ে কতোজন ছিলো?
হেনা দাসঃ মুসলিম মহিলা লীগের কয়েকজন ছিলো। জোবেদা রহমান চৌধুরী ছিলো।
এরপর নিজের মনেই কথা বলতে থাকেন হেনা দাস। জোবেদা রহমানের গল্প। জানো, একটা কর্মসূচিতে জোবেদা রহমান চৌধুরী মহিলাদের নিয়ে গেছেন। মঞ্চে সেদিন কাজী নজরুল ইসলাম ছিলেন। সেখানে তিনি মঞ্চে উঠে জোবেদা রহমান চৌধুরীকে ডাকলেন। এবং বললেন, 'আপনি মেয়েদের নিয়ে কাজ করবেন কিভাবে, বোরখা পরে তো সব মেয়েদের আপনি আগ্রহী করতে বা টানতে পারবেন না। আপনি সেক্ষেত্রে কি করবেন?' জোবেদা রহমান ছিলেন তেজী। তিনি কাজী নজরুল ইসলামকে জিজ্ঞেস করলেন,'আপনি কি করতে বলেন আমাকে?' নজরুল বললেন, 'বোরখা খুলে ফেলতে হবে।' সেইদিন সেইসময় জোবেদা রহমান মঞ্চে দাঁড়িয়েই বোরখা খুলে ফেলেন, আর পরেননি।
এরপর হেনা দাস ক্লান্ত হয়ে পড়েন। সারাদিন জন্মদিনের শুভেচ্ছার ধকলের পর বিশ্রামের সময় হয়ে আসে তাঁর।


২০০৫ সালে পেয়েছেন জাহানারা ইমাম পদক। আজকের এই পন্যসর্বস্বতা আর পুরুষতান্ত্রিকতার যুগে নিশ্চিতভাবেই আমাদের ঋদ্ধ-সমৃদ্ধ হেনা দাসদের প্রয়োজন। হেনা দাসের একটি মন্তব্য উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

'আমি সারা জীবন সংগ্রাম করেছি। আমি যে সমাজের স্বপ্ন দেখি এই সমাজ তেমন নয়। মাঝে মাঝে আমরা কিছু যুদ্ধে জয়ি হই মাত্র। কিন্তু আমাদের এখনো অনেক কিছু জয় করবার বাকি আছে'।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×