somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে মারলো আনুরে? ক্যান মারলো?

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাই কাজতো খই ভাজ। খই পামু কই, হাতের কাছে রিমোট টিপতে টিপতে একুশে চ্যানেল-তিনখানা চিত্তাকর্ষক মুখ। নাসির উদ্দিন ইউসুফ, শাহরিয়ার কবির এবং বিচারপতি গোলাম রাব্বানি। আলোচ্য বিষয় সম্ভবত যুদ্ধাপরাধীদের বিচার। আমি কাজ নাই দেইখা টিভি খুইলা বইছিলাম-আর টিভি খুললে যা করি সবগুলা বাংলা চ্যানেলের চেহারা মোবারক ঘুইরা আসি। সেই ঘুরতে ঘুরতে এই তিনজনের আলোচনায় আইসা আটকায়া গেলাম। কারণ আলোচনার যে জায়গাটা আমার জন্য শুরু তা হইলো আনু মুহাম্মদ এবং তার ওপর হামলা। নাসির উদ্দিন এবং শাহরিয়ার কবির অনেক লজ্জিত এবং কষ্ট পাইছেন এমন ঘটনায়-তাদের কথা শুইন্যা মনে হইলো। একজন কইলেন তেল গ্যাস নিয়াতো সরকার বিপক্ষে যাওয়ার কথা না, যায় ও নাই। আহা আহা, শুইন্যা খুব ভাল্লাগলো। সরকার তাইলে চায় এদেশের তেল গ্যাস এ দেশেই থাকুক। ভালো ভালো। তাইলে আনু স্যার মার খাইলেন ক্যান। তার মতে এইডা যুদ্ধাপরাধীদের কাজ। যুদ্ধাপরাধ-ডিজিটাল বাংলাদেশ এই সমস্ত বিষয় যেন আড়াল থাকে তার জন্যে এই হামলা এবং তা পূর্ব পরিকল্পিত। একজন কইলেন যদি কোন মুক্তিযোদ্ধা পুলিশ হইতো তাইলে এই ধরণের কাজ করতো না। তারমানে ওই পুলিশ রাজাকার। কে জানে হইতেও পারে। তাদের মতে সরকার ভোটের জোয়ারে ভাইসা আইছে কিন্তু প্রশাসন আমলা সবতো আগের আমলের-সমস্যাতো হবেই। সত্য কথা। সরকার যে এই হামলায় কষ্ট পাইছে তার প্রমাণ-স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ দেখাইছে, মতিয়া চৌধুরী দুঃখ দেখাইছে-আওয়ামিলীগ ও চুপ কইরা থাকে নাই। এগুলা সব ওনাদের আলাপ। আমি শুনলাম।

একজন কইলেন ঘটনার পরপরই তিনি পুলিশের আইজিরে ফোন দিছিলেন। তার মনে হইছে আইজি খুব অস্বস্তিতে আছে। তিনি আইজিরে বললেন কারা এর সাথে যুক্ত তাদের খুইজা বাইর করতে। স্বস্তি পাইলাম। যাক ঘায়ে মলম লাগবো অন্তত। শুকাইতে আর কয়দিন। ফুলবাড়ির গন্ডগোলের (ওনার ভাষায়) কথা কইলেন আরেকজন। ১১জন মরছে খালেদার আমলে-তিনিই আবার দেখতে যান আনু মুহাম্মদরে। হ-ঠিকইতো। ফুলবাড়ির নেতা আনু মুহাম্মদ-তার সাথের এগারো জনরে মারলেন ক্ষমতায় থাকতে আবার এহন ক্ষমতায় নাই দেইখা কেবল পা ভাঙছে বইলা দেখতে যাইবেন এইটা কেমন কথা।

খুব ভাল্লাগলো ওনাগো কথা শুইনা। মনে হইলো যাক দেশের সম্পদ তাইলে দেশেই থাকবো। খালি এহন দরকার যুদ্ধাপরাধীগো বিচার। তাইলে আর জীবনেও আনু মুহাম্মদরে মাইর খাইতে অইবো না। সব শুইনা আমার খালি মনে হয়-রাজাকার পুলিশ হইলেও লোক চিনে-কারে মারতে হইবো তা খুব ভালো কইরাই চিনে।

আপনেরা কি বলেন।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×