somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেয়াদবি মাফ করবেন

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেয়াদবি মাফ করবেন। আমার মনে একটা অশালীন প্রশ্ন জেগেছে। এবং উত্তরটা জানতে খুব ইচ্ছে করছে।
ধরা যাক, ক একটি ছেলে এবং খ একটি মেয়ে। তাদের মধ্যে সম্পর্ক ছিল বা ছিল না। ক দাবী করে বসল, খ এর সাথে তার সম্পর্ক নাকি ভীষণ অন্তরঙ্গ পর্যায়ে পৌঁছে গেছে। খ মানল না। ক মরিয়া হয়ে মেয়েটির শরীর সম্বন্ধীয় কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে বসল। সেটা সত্য নাকি মিথ্যা তা জানাটা বেশ কঠিন। অতএব, খ আদালতের দারস্থ হল।
আর ঠিক তখনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন বাংলাদেশী গণমাধ্যম। তারা ভাবলেন, মেয়েটির পাশে দাঁড়ানো তাদের আশু কর্তব্য। তাই, তারা মেয়েটির অজান্তেই তার নগ্ন ছবি প্রকাশ করে দিলেন তাদের চ্যানেলে। তাদের উদ্দেশ্য অতি মহৎ এবং নিষ্কলুষ। তাদের উদ্দেশ্য হল সত্য উদঘাটন, অসহায়ের পাশে দাঁড়ানো এবং জনগণের Access to Information নিশ্চিত করা ।
অতএব,মেয়েটির সেই নগ্ন শরীরটি মিডিয়ার কল্যাণে সারা বাংলাদেশ খুঁটিয়ে খুঁটিয়ে, জুম ইন করে, রোটেট করে নানাভাবে দেখল। ষোল কোটি মানুষের চোখ মেয়েটির প্রাইভেসিতে অ্যাকসেস পাওয়ার পরে, ছেলেটির দেয়া বর্ণনার সাথে মেয়েটির শরীরের কোন মিল না পেয়ে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে, মেয়েটি সত্যিই বলছে। ছেলেটি তার শরীরে কোন অ্যাকসেস পায় নি। গণমাধ্যমও মেয়েটির সম্মান রক্ষা করতে পেরে যারপরনাই আহ্লাদিত হলেন।
যে কোন তথ্যের সত্যতা অসত্যতা যাচাইয়ের তাহলে এটিই একমাত্র উপায়, তাই তো?

শুনতে হাস্যকর লাগছে? কিন্তু এই কাহিনী যে ঘটেছে, পাঠক। রুবেল আর হ্যাপির ব্যক্তিগত তথ্য যদি গণমাধ্যম পেয়েও থাকে, তবু সেটা জনগণের জানার কোন দরকার নাই। যদি সত্য প্রকাশই তাদের মূল লক্ষ্য হয়ে থাকত, তাহলে ওটা তারা আদালতে পাঠাতেন। মানুষের একান্ত ব্যক্তিগত তথ্যগুলো এত অরুচিকরভাবে পাবলিক করে দিতেন না।
গণমাধ্যম, প্লীজ, সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য এতটা নীচে নামবেন না।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×