.
.
গুলির ঝলকানি, ট্যাঙ্কের শব্দ
আগুন বিভীষিকা, বারুদ পোড়া গন্ধ
কথা লোপ হয়, চেতনা হারায়
স্বপ্ন পুড়ে দুঃস্বপ্নে ভাসায়
রাত ভোর আর হয় নাকি হয়??
ভয়ার্ত চোখ কাঁপুনি ধরায়
কখন কি জানি হয়?
আপন শব্দে চমকায় মন
আতঙ্কে-ভয়ে পার হয় ক্ষণ.......
ও কী ! ও কী শোনা যায় !
বুটের শব্দ সে তো নিশ্চয় !
নিকট থেকে নিকটতর হয় !
কী হয় ?? কী হয়??
দম বন্ধ ! আটকে আসে শ্বাস
কাটে কিছুক্ষন, নেই তো আভাস !
তাহলে কি তারা গিয়েছে চলে
নাকি শুনলাম ভুল??
সে যাইই হোক, এবারের যাত্রায়,
পার পেয়ে গেছি ওহে দয়াময়
তোমারি কাতর কৃপায়
সাতপুরুষের পুন্যের ডালায়
বাঁধিব তোমার নিশ্চয় !
আজি হতে বিয়াল্লিশ বছর আগে
এমনই এক নির্ঘুম রাতে
থমকে গিয়েছিলো পুরুষের কাজ
গৃহিণীর হাতের রান্না
বুটের শব্দের সাথে একাকার হয়েছিলো
স্বজন হারানোর কান্না।
কাঁপেনি হায়েনাদের হাত
মেরে ছিলো নির্বিচারে
ভুলি নাই, ভুলবোও না
কখনও তা ক্ষণিকের তরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





