কবি রাজিত রহমানের টুকরো প্রেমের কবিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১। সবাই পরিবর্তন চায়।
"এই যায়গাটা আমার জন্য পারফেক্ট না",
"এটা আমার জন্য উপযুক্তনা",
"এখানে থেকে কিছু হবেনা",
"ধুর্ এর দ্বারা কিছ্ছু হবেনা"
"দিস ইজ আনফেয়ার"
এরকম কথা বলে সবাই সরে যায়।
দায়িত্ব নেইনা কেউই:-)
২।তোমাকে আর কত ভাবে বোঝাবো,
আরষ্ঠতার এই জাল থেকে বেরিয়ে এসো।
আমার এই ভালবাসা যদি অত্যাচার মনে করো, তবে সেটাও বলে দাও।
ক্রমশই আমার একপেশে ব্যার্থতাগুলো,
তোমাতে মিলতে না দেবার বলয় তৈরি করছে।
আমি তোমাকে অঁধারে হাতরে আসতে বলছি না,
শুধু অঁধারটা সরে যাবার পর্যন্ত অপেক্ষা করতে বলছি।
আমার এই শক্ত কঠিন কথা গুলো যদি দুর্ভেদ্য ঠেকে,
তবে তোমাকে বিরক্তি প্রকাশের আহবান জানাচ্ছি, তোমার অনুভূতি প্রতক্ষ্য করা সুযোগ দাও আমাকে।
এখন যদি জিগ্গেস করো কে সে? কি তার নাম? তবে বলব, "তার নাম তুমি, তোমাকে তুমি চিনে নাও"।
৩।আজ আকাশে ঘন কালো মেঘ,
কোন আলো নেই, স্তব্ধ অন্ধকার।
আজ তোমার কাথা খুব মনে পড়ছে।
পুরানো দিন গুলার কথা খুব মনে পড়ছে।
সেইদিনটার কথাও খুব মনে পড়ছে, আবছা যন্ত্রণাদায়ক।
তোমার জন্মদিন ছিল ঐদিন।
আমার দুই-কামরার বাসায় তুমি এসেছিলে, অনেক সেজে।
সেদিনও আকাশে চাঁদ ছিলনা, নিকশ আঁধার ছিল।
তুমি মোমবাতি জালালে, কেক কাটবে বলে।
আমি ঘরের সবকটা বাতি নিভিয়ে দিয়েছিলাম, মোমবাতির আলোয় তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল।
আমি শুধু দেখছিলাম তোমাকে, পলক পড়ছিলনা।
আমার দুই হাত তোমার গাল দুটি স্পর্শ করার জন্য এগিয়ে দিয়েছিলাম, তুমি বাধা দাওনি, পুলকিত হয়েছিলে।
কিন্তু হঠাত্ই, আমি জানিনা, কিসের তাড়নায় আমার হাত দুটি তোমার গলায় স্পর্শ করল।
আমি না, আমার হাত দুটি সহসা গলাটা চেপে ধরল।
তোমার চোখে আতংক, ভয়, অবিশ্যাস, ঘৃণা, বাঁচার আকুতি সব একে একে প্রকাশ পেল।
তুমি মারা গেলে, আমি তোমাকে মেরে ফেললাম।
পরের সময়গুলা আমার ঘোরের মধ্যে কেটেছে, খুব একটা মনে নেই।
কিছুদিন জেলে ছিলাম, তারপর তো এই মানসিক হাসপাতালে ভর্তি।
হাসপাতালের এই বারান্দায় দাড়িয়ে প্রতি রাত চেয়ে থাকি আমি আকাশে, কারন আমি যে আজো তোমায় ভালবাসি।
কবি পরিচিতি: এইচ এম রেজাউর রহামান রাজিত ওরফে রাজিত রহমান উত্তরবঙ্গের একজন তরুন লেখক। মাত্র কুড়ি বছর বয়সী এই কবি স্বল্প সময়েই বিভিন্ন মহলে নিজ গুনে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন। মূলত ফেসবুক নির্ভর এই তরুন লেখকের বসবাস চাঁপাইনবাবগঞ্জ শহরে। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত সাময়িকীতে তার কবিতা-গল্পসহ বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে, একইসাথে তার লেখাগুলো পাঠকমহলেও সমাদ্রিত হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।