somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবানীর জবানবন্দী

২৩ শে মে, ২০০৮ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিরুদ্ধে ব্লগে অপপ্রচারের জোয়ার চলছে। আমি যাই লিখি তাতেই কয়েকজন ব্লগার অশ্লীল গালাগালি করে কমেন্ট দেন। অনেক মেয়ের পক্ষেই এ ধরণের অশ্লীল গালাগালি হজম করে ব্লগে থাকা সম্ভব নয়। তবে, আমি একটু ত্যাদড় প্রকৃতির। তাছাড়া এই ধরণের আচরণ মত প্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে। ভিন্নমত প্রকাশের অপরাধে ফাসি দেয়া, গুপ্তহত্যা করা আর এ ধরণের আচরণ অনেকটাই কাছাকাছি। সামহোয়ারের নিকট অনেকে দাবি করেছেন, আমাকে ব্যান করার জন্য। এটি সামহোয়ারের ব্যাপার। এই জনপ্রিয় ব্লগটিকে তারা যদি বাংলাদেশের একটি বিশেষ দলের মুখপাত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তাদের জনপ্রিয়তা কতটুকু থাকবে, তা নিশ্চয় তারা বোঝেন। বাংলাদেশে জনকন্ঠ, দিনকাল কিংবা সংগ্রাম পত্রিকার জনপ্রিয়তা থেকে তারা শিক্ষা নিতে পারেন।

এখন আসি আমার বিরুদ্ধের অভিযোগগুলোর ব্যাপারে। মূল অভিযোগ হচ্ছে, আমি একজন হিন্দু মেয়ে হয়ে কিভাবে এমন কিছু লিখি যা আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে। আমার বাবার এ বিষয়ে একটি ব্যাখ্যা রয়েছে। যখন কোন দেশের সংখ্যালঘূ সম্প্রদায় কোন একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে নিঃশর্ত সমর্থকে পরিণত হয়, তখন তাদের দর-কষাকষির ক্ষমতা কমে যায়। বাংলাদেশে হিন্দু মানেই আওয়ামী লীগের সমর্থক - এই ধারণাটি হিন্দুদের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান বাধা। সেদেশের জনগণের ১০-১২% হিন্দু। অথচ, পার্লামেন্টে তাদের সিট কয়টা? কয়জন মন্ত্রী হিন্দু? এর কারণ, আওয়ামী লীগকে হিন্দুদের জীবন-মন সবকিছু নিঃশর্তভাবে শপে দেয়া। আওয়ামী লীগ ভাবে তার ছাড়া হিন্দুদের গতি নেই। অন্য দলেরা ভাবে, হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগের। ফলে আমাদের কোন দর-কষাকষির ক্ষমতা থাকে না।

বাংলাদেশে আমি জীবনের একটি বড় অংশ কাটিয়েছি। সেখানে আবার ফিরেও যেতে পারি। আমাদের অনেক আত্মীয় জানিয়েছেন, বিভিন্ন সময়ে তাদের জমা-জমি দখলে আওয়ামী লীগের মাস্তানেরা অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৯৬-২০০১ সালে হিন্দুরা সবথেকে বেশী নির্যাতিত হয়েছে। কিন্তু, শেষ ভরসা আওয়ামী লীগের ভয়ে তারা কিছু বলতে পারে নি।

হিন্দু মানেই আওয়ামী লীগ - এই ধারণা ভাঙ্গতে হবে।
২০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×