ভূমিকা: মুসলমানকে সুন্দর সব কিছুই
শিখিয়েছে ইসলাম, সুতরাং একজন মুসলিম বিজয়
কিভাবে উদযাপন করবে, তার সুন্দরতম নির্দেশনাও
দিয়েছে কুরআন ও সুন্নাহ। বিজয় পালনের জন্য
অগ্নিপুজক বা হিন্দু কিংবা অন্য কোন সমাজ
থেকে ধার করা কালচার অনুকরণের কোনই প্রয়োজন
নেই। তাদের বেশিরভাগ কালচারই অযৌক্তিক,
অহেতুক ও রহস্যবিহীন। সুনানে আবু দাঊদে বর্ণীত,
আল্লাহর রাসুল সা: ইরশাদ করেন, যে ব্যক্তি কোন
জাতির স্বাদৃশ্যগ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত
হবে। এতো গেল, মুসলমানের কথা। মজার ব্যপার
হলো-নাস্তিকরা ইসলামকে অন্ধ বিশ্বাস
বলে গালি দেয়, তারাও বিজয় পালনের নামে অহেতুক
অযৌক্তিক সব কাণ্ড করে থাকে।
বিজয় দিবসের প্রচলিত কর্মসূচির পোস্ট মর্টেম:-
{১} স্মৃতিশৌধ নির্মান ও সেখানে গিয়ে ঠায়
দাঁড়িয়ে থাকা। এ কাজটির সাথে হিন্দুদের মুর্তিপুজার
মাঝে দৃশ্যত পার্থক্য হলো, মুর্তির হাত পা থাকে,
এখানে নেই। আর মিল হলো, প্রতিমা বানানো হয়
বিশেষ কারো প্রতীক হিসেবে, এক্ষেত্রেও তাই।
কারো উদ্দেশ্যে সম্মান করার জন্য
একটি পিলারকে স্থির করে বিশেষ
অকেশনে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকার কোন
প্রয়োজনীয়তা বা যুক্তি নেই। আমাদের রাসুল
সা:কে কতো মানুষ সম্মান করে? তাঁর সম্মান
প্রদর্শনের জন্য কয়টা পিলার আছে? এসব
লৌকিকতা ছেড়ে দরকার বাস্তবতায় আসা।
{২} পুষ্প স্তবক অর্পন। ফুল ভাল জিনিস।
আল্লাহর রাসুল সা: ফুলকে ভালবাসতেন। ফুলের
ঘ্রাণ মানব মস্তিষ্কের জন্য অতি উপকারী। কিন্তু
স্মৃতিশৌধের ফুল কার কি উপকার বয়ে আনছে? এই
ফুলগুলো বরং মুক্তিযোদ্ধাদের পরিবারের
মাঝে বন্টন করলে আরো ভাল ছিল।
মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীদের রূহের
মাগফিরাতের আশায় সাধারণের মাঝে ফুল বিতরণ
করা হলেও একটি যুক্তিসঙ্গত কাজ হতো। কিন্তু
স্মৃতি স্তম্ভে অর্পিত এই ফুল না মৃতদের কোন
কাজে আসবে, না জীবিতদের। তাহলে এই
কোটি কোটি টাকা অপচয়ের কি যুক্তি? বরং হিন্দুদের
মুর্তির সম্মুখে ফুল রাখার সাথে এর
একটা রহস্যজনক মিল পাওয়া যায়। হিন্দুদের পুজার
অপরিহার্য আইটেম হচ্ছে ফুল, সেই ফুলও একই
স্টাইলে ইঁটবালি বা মাটির তৈরি সৌধ (মূর্তি) এর
সামনে রেখে আসা হয়। মুসলিম
সমাজে ধর্মনিরপেক্ষতার শরিয়ত রক্ষায় ইসলাম নাই
সেটা বুঝলাম, কিন্তু হিন্দেুদের কালচার কেন এসেছে?
কেন এসেছে অগ্নিপুজকদের কালচারের
শীখা অনির্বান ও শীখা চিরন্তন?
{৩} শিখা চিরন্তন বা শিখা অনির্বানের
নামে অগ্নি প্রজ্জলন করা। যেদেশের
শতশতো গ্রামের মানুষ সন্ধার খাবার সময়ের
আগে সেরে ফেলে,
শিশুরা ঠিকমতো পড়ুশুনা করতে পারে না, আলো ও
বিদ্যুত চলে যাওয়ার ভয়ে, সেদেশে ঢাকা শহরের
ফকফকা লাইটের নিচে অজস্র মোমবাতি জ্বালানোর
কি যৌক্তিকতা থাকতে পারে?
আত্মোৎসর্গকারীদের মাগফিরাতের আশায়
তো বরং এগুলো বিতরণ করাই শ্রেয় ছিল!
তাছাড়া অগ্নি প্রজ্জলন
করে দাঁড়িয়ে থাকা তো অগ্নিপুজকদের কালচার।
রহস্যজনকভাবে সেটা আমাদের
সমাজে কি করে আসলো?
{৪} দেশীয় সব অনুষ্ঠানে ইদানিং আরেকটি ফ্যশন
কমন হয়ে গেছে। সেটা হলো গালে উল্কি আঁকা।
প্রথমত: এটা স্বাস্থ ও ত্বকের জন্য মারাত্মক
ক্ষতিকর। দ্বিতীয়ত: এতে আল্লাহর
দেওয়া ন্যচারাল সৌন্দর্যকে নষ্ট করে তাঁর
সৃষ্টিতে পরিবর্তন করা হয়, যা হাদীসে নিষেধ
করা হয়েছে, নিষিদ্ধ হয়েছে কুরআনেও।
(সুরা নিসা ১১৭-১১৮) তৃতীয়ত: উল্কি আঁকার
সাথে যুক্তদের প্রতি অভিসম্পাত করা হয়েছে।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন-উল্কি অঙ্কনকারী ও যার
গালে উল্কি অঙ্কন করা হয়, উভয়ের
প্রতি আল্লাহ তা'আলা অভিসম্পাত করেন।-
বোখারী (৪৮৮৬) ও মুসলিম (২১২৫)
মুসলিমর বিজয় পালনের ৪টি কুরআনিক নিয়ম:-
বিজয় ও আল্লাহর সাহায্য এলে কি করতে হবে,
সে দীক্ষা দেওয়া হয়েছে কুরআন ও সুন্নায়।
সর্বপ্রথম নির্দেশ হলো বিজয়ের সম্বন্ধ
করতে হবে আল্লাহর দিকে। যারা তাঁর
অনুগ্রহে সাহায্যপ্রাপ্ত হওয়ার পরও তাঁর নাম
মুখে নেয় না, তারা নিমক হারাম। আল্লাহ তাদের
বিজয়কে ছিনিয়ে নেন এবং কঠোর সাস্তি দান করেন।
আজ আমাদের দেশে বিজয় দিবস উপলক্ষে সবদল
নিজ নিজ নেতার গুনকীর্তন করে। আল্লাহর
প্রতি কৃতজ্ঞতা উঠে আসেনা কারো বক্তব্যে।
কুরআনের সুরায়ে 'নাসর'' (ইযা জা-আ নাসরুল্লাহ)
১-৩ আয়তে আল্লাহ তাআ'লা বিজয় পালনের
তিনটি নির্দেশনা দিয়েছেন।
১/তাঁর তাসবীহ বা পবিত্রতা বর্ণনা করা।
২/আল্লাহর হামদ বা প্রশংসা করা।
৩/ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা।
৪/এছাড়াও মুসা আ: বনী ইসরায়েলের
বিজয়ে রোযা রেখেছিলেন। আমাদের নবীজিও তাঁর
অনুকরণ করেন। তাই আমরা রোযা রাখতে পারি।
আমাদের দেশে বরং বিজয়
উপলক্ষে কাঙ্গালী ভোজের নামে জোর পুর্বক
মাস্তানী চাঁদা আদায় করে খিছুড়ি বিতরণ করে এই
দিনে আরো বেশি খাওয়ার ব্যবস্থা করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





