দেখো, আমি কিন্তু একা ot তে যাব না |" অস্থির
চিত্তে তিতলি ওর রকিং চেয়ারে দোল
খেতে খেতে বলে |
রকিং চেয়ারটা মাত্র তিনমাস আগে কেনা | তানিম
এক সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকান
থেকে কিনে এনেছে | যদিও চেয়ারটির একটি হাতল
সামান্য বাঁকাই দেখায় |
"এমনটা কি হয় বেগম সাহেবা?" তানিম তার অস্থির
চিত্ত বধুর মাথায় হাত রাখে |
"কেন হবে না? তুমি কি আমার পর নাকি?
আগে যদি কখনো না হয়ে থাকে তবে আমরাই স্টার্ট
করবো | প্রত্যেকটা কাজই কেউ না কেউই আরম্ভ
করেছে | আমি তোমার কোন অজুহাতই মানবো না |"
জেদী স্বরে ফিরতি জবাব তিতলীর |
"আচ্ছা আচ্ছা বাবা, ডাক্তাররা যদি দেন তো আমার
কোন আপত্তি নেই |" তানিম যেন রেহাই
পেতে চাচ্ছে |
"দেবে না মানে? জোর করে নিতে হবে | দিতেই হবে |
না দিলে মিছিল করবে |"
"আচ্ছা, তুমি বলে দেখো |"
"না হবে না | কষ্ট টাও আমি করবো, আবার এটাও
আমি করবো নাকি? তোমরা পুরুষরা কি সুখ বাদেঅন্য
কিছুর ভাগীদার হতে চাও না? লাগবেনা তোমার থাকা,
আমার কষ্ট হলে কার কি? "
অভিমানে ভেঙে আসে তিতলীর গলা | চোখে যেন
বন্যা নেমে আসে |
মাত্র সতের মাস আগে বিয়ে করেছে ওরা |
তবে ওরা একে অপরকে চেনে আরো সাত বছর
আগে থেকেই | সেই কলেজ জীবনে ওদের পরিচয়,
পরবর্তী জীবনে প্রেম এবং প্রেম
থেকে সম্পর্কটা পরিবারে রূপ নিয়েছে | তিতলির
সামনে এসে ওর সামনে হাঁটুতে ভর দিয়ে বসে তানিম |
ওর ঠোঁটে হাসি | চপলা বউটিকে প্রচন্ড রকম
ভালোবাসে সে | তিতলীর রকিং চেয়ার
ধরে দুলুনি বন্ধ করলো সে | তিতলীর তলপেটে খুব
যত্নর সাথে কান লাগালো সে |
"এইযে আমার আম্মুজান, আপনার মাকে বলুন
আমি তার প্রস্তাবে রাজী |"
" লাগবে না |"
তিতলীর অভিমান একটুও হালকা হয়নি |
জীবনসংগিকে সেও খুব ভালোবাসে | তাই
চাওয়া পাওয়ার মাত্রাটা একটু high!
ওদের ফ্লাটটা দুট রুমের একটি সুখের স্বর্গ | তানিম
একটি বেসরকারী এনজিও তে চাকরী করে | বিয়ের পর
এই বাসাতে এসে উঠেছে তারা | ওদের দুজনের
পদচারনা কলকাকলীতে মুগ্ধ এই ফ্লাট | বিয়ের
সতেরো মাসের মাথাতেই তিতলী তানিমের
ভালোবাসার প্রাণপাখিটা ওদের পরিবারের সদস্য
সংখ্যা দুজন থেকে তিন জন করার
পরিকল্পনা করেছে |
আর মাত্র দুদিন পর তিতলীর ডেলিভারী |
মা এসেছিলেন | বাবা অসুস্থ থাকায়
চলে যেতে হয়েছে তাকে | তানিম আঠারো দিনের
ছুটি নিয়েছে |
সন্তান কে নিয়ে দুজনের চোখেই স্বপ্ন |
তিতলী তো এখনোই আপন মনে ওর বাচ্চার
সাথে আড্ডা দেয় |
" এই দেখো, আমাদের ছেলে হবে |"
" না ম্যাডাম আমার মেয়ে চাই | "
তিতলীকে রাগাতে পারলেই যেন আনন্দ হয় তানিমের
|
" না...না...না... আমি যা বলবো তাই | আমি মা |
আমার কথাই ঠিক |"
"আচ্ছা আচ্ছা বাবা | ঠান্ডা হও...ঠান্ডা হও..."
তিতলীকে স্বাভাবিক মুডে ফিরিয়ে আনে তানিম |
স্বল্প বেতনের চাকুরী সত্বেও তাদের অভাব সীমিত |
কারণ, ওদের চাহিদা কেবল একে অপরকে | তাই
অর্থের অভাব তেমন একটা নেই তাদের | মাসে খুব
একটা টাকা জমাতে পারে না তানিম | ও
থেকে জমিয়েই
তিতলীকে রকিং চেয়ারটা কিনে দিয়েছে |
রকিং চেয়ারের ইচ্ছে তিতলীর অনেক আগে থেকেই |
ওর খুব যত্ন নিচ্ছ তানিম | ওর
বাথরুমে যাওয়া থেকে ভাত খাওয়া, সবই
একহাতে সামলাচ্ছে তানিম |
তিতলীকে উঠতে দেখলেই রেগে ওঠে সে | তাই
তিতলী মাঝেমাঝে গজ গজ করে | কতটা সময় একজন
বসে কাটাতে পারে?
তানিম দুধ দিয়ে ভাত মেখে নিয়ে এসেছে | নিজর
হাতে তিতলীকে খাইয়ে দেবে | বিয়ের আগেই
তিতলী তাকে বলে দিয়েছে বিয়ের পর নিজের
হাতে খাবে না | তানিম কেই খাইয়ে দিতে হবে,
সেটা বাসায় বা বাইরে যেখানেই হোক |
তবে বাইরে এটি না মানলেও ঘরে ভালোভাবেই
মানে তানিম |
"আর পারছি না, আর খাবো না..." বাচ্চা মেয়ের
আকুতি নিয়ে তিতলী তাকায় তানিমের দিকে |
"এইযে.. আর এতটুকু.. বাকিটা আমি খেয়ে নেব |"
তানিমেরো যত চেস্টা তিতলীকে আরেকটু খাওয়ানোর
|
রাত নেমেছে | তিতলী টিভি দেখছে | তানিম অফিসের
কিছু ফাইল পত্র দেখছিলো | হঠাত
তিতিলী চেচিয়ে ওঠে " ওই... ওই কই গেলা?.."
হন্তদন্ত হয়ে তানিম ছুটে আসে | " কি হয়েছে?"
" দেখো দেখো... বাবুটা কি কিউট!" অবাক বিস্ময়
তার চোখে মুখে | " আমার বাবুটা এর চাইতেও সুন্দর
হবে | গুলু গুলু গাল গোল্লা গোল্লা চোখ.."
হো হো করে হোসে ওঠে তানিম তিতলীর সরলতায় |
লজ্জা পেয়ে যায় তিতলী | লাল
টকটকে হয়ে ওঠে তার গালদুটো | " যাও, আমি হাসির
কথা বলেছি নাকি?"
" না না মেডাম
কি বলেন...আগে ওকে আসতে তো দিন...."
" হুহ... আমি একটু prediction ও করতে পারবোনা?"
" আচ্ছা বাবা ঠিক আছে... তোমার বাবু এর চাইতেও
সুন্দর হবে |"
" মনে থাকে যেন |"
" মনে থেকে লাভটা কী?"
" এত লাভ টাভ বুঝি না, আমার বাবু সুন্দর হবেই"
তিতলির ফাইনাল ঘোষনা|
বউটার খুব যত্ন করে তানিম| এখন এক মনে অফিসের
কাজ শেষ করায় মন দিল সে| রাত
বেড়ে যাচ্ছে ধীরে ধীরে |
রাত বারটা|
কাজ প্রায় শেষ তার।
তিতলি এখনো টিভি দেখায় ব্যাস্ত।
তাকে ডাকে তানিম, 'মিকি মাউস, ঘুমাতে আসেন। '
'চুপ পেট মুটা মাকরসা'
তানিম মনে মনে হাসে। পাগলি টা আসলেই পাগলি।
সে টিভি রুমে হাজির হয়। 'চলেন না, ঘুমাবো '
'এই, একটু বসো না '
'কেনো? '
'এই সিরিয়াল টা দেখেই চলে যাবো '
তিতলির পাশে বসে তানিম। তিতলির নযর টিভির
দিকে। তানিম তার স্ত্রীর দিকে তাকায়। নিস্পাপ
একটা ভাব আছে তিতলির চেহারায়। মুগ্ধ
হয়ে দেখে সে। পনেরো মিনিট কেটে যায়। এবার
না ঘুমালে আর হচ্ছে না।
'এই চলো। '
'নাহহহহহ '
তানিম নিচু হয়ে ঝুকে কোলে তুলে নেয় তিতলিকে।
'এই শয়তান হারামি, ছাড়ো '
মোচড়া মুচড়ি শুরু তিতলির। খুব যত্ন
করে তিতলিকে শোবার ঘরে নিয়ে চলে তানিম। তার
বুকের কাছে লেপ্টে আছে তিতলি।
খাটে নিয়ে সাবধানে তিতলিকে শুইয়ে দেয় তানিম।
কম্বল টা গায়ে তুলে দেয়। শোবার
আগে পাশে থাকা ডায়রীতে থাকা নাম্বার
গুলো মোবাইলে সেভ করে তানিম। লাইট নিভিয়ে দেয়
তানিম। সে এসে বসে তিতলির পাশে। দোয়া দুরুদ
পড়ে ফু দেয় তিতলির মাথায়। তিতলি ঘুমিয়ে পড়েছে।
তানিমো শুয়ে পড়ে।
মাঝ রাত।
হটাত তিতলির ঝাকুনিতে ধরমড় করে ঘুম
ভেঙ্গে লাফিয়ে ওঠে তানিম।
চশমাটা খুজে পড়ে তাকায় তিতলির দিকে। তাকিয়েই
বিস্মিত হয়। সারা মুখে বিন্দু বিন্দু ঘাম তিতলির্।
'কি হয়েছে ?'
'খুব পেটে ব্যাথা করছে। আমি পানি খাবো '
হন্ত দন্ত হয়ে পানির গ্লাস এগিয়ে দিলো তানিম।
লোডসেডিং চলছে। মোম ধরায় সে।
'এখন কেমন লাগছে? '
উত্তর দেয় না তিতলি। কেবল একটা হাত
বাড়িয়ে দেয় তানিমের দিকে। তানিম ওর পাশে উবু
হয়ে বসে।
'তানিম, আমাকে ও ডাকছে তানিম, ও আসছে। '
ফিসফিস করে ওঠে তিতলি। হতভম্ব হয়ে যায় তানিম।
এই প্রথম বাবা হতে চলেছে সে। তিতলির বন্ধ
চোখের দিকে তাকিএ উদ্দিগ্ন হয়ে ওঠে সে।
'তিতলি, খুব কষ্ট হচ্ছে?'
'হুমম। '
এবার সিদ্ধান্ত নেয় তানিম।
এম্বুলেন্সকে ফোন করে।
নিজে তিতলিকে কোলে করে দোতলা থেকে নিচতলায়
নিয়ে আসে। যত্ন করে শুইয়ে দেয় এম্বুলেন্স এ।
এম্বুলেন্স ছোটে হাসপাতাল এর দিকে।
তিতলি তানিমের একটা হাত শক্ত করে ধরে রেখেছে।
যেন ডুবন্ত মানুষএর পাওয়া কোন খড়কুটো।
'কেমন লাগছে তিতলি? '
'তুমি কথা দাও, আমাকে একা রেখে যাবে না।
আমি তোমাকে ছাড়া ওটি তে ঢূকবোনা।' ফিসফিস
করে বলে তিতলি। তানিমের হাতটা আরো শক্ত
করে ধরে সে।
'থাকবো। এখন ঘুমাওতো। '
গাড়ি হাসপাতালের সামনে।
দ্রুতো তিতলিকে নিয়ে প্রসূতি বিভাগে ঢোকে তানিম।
ডাক্তার পেয়ে গেলো। ডাক্তার
তিতলিকে কেবিনে নিয়ে গেলেন। বললেন
'জরুরী অবস্থা। বিশ মিনিটের
মাঝে ওটি তে নিতে হবে। '
'আপনি ব্যবস্থা করেন ম্যাম । '
'আচ্ছা আপনি এখানে বসুন। ' ডাক্তার চলে যান।
'এই যে ম্যাম ' ডাক দেয় তানিম।
'কিছু বলবেন? '
'ম্যাম কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু
আমাকে বলতেই হবে। আমি কিন্তু ওটিতে থাকবো।
নাইলে ওকে নিতে পারবেন না। '
কিছুটা অবাক হন ডাক্তার্। 'আচ্ছা আমি দেখছি। '
দশ মিনিটের মাঝে তিতলিকে ওটিতে ঢোকান হয়।
অনুমতি মেলেনি তানিমের । বাধ্য
হয়ে বাইরে অপেক্ষা করে তানিম।
তিন থেকে চার মিনিট পর তিতলির
চিতকারে ধ্যানভঙ্গ হয় তানিমের্।
তিতলি চিতকার করে তানিম কে ডাকছে। তানিম কিছু
আর মানে না, ধাক্কা দিয়ে ওটি তে ঢুকে।
ডাক্তার হতচকিত হয়ে ফিরে তাকায়। 'আচ্ছা তানিম
সাহেব আপনি থাকুন। উনি আপনাকে খুজছেন। '
তিতলির দুই হাত দুই জন নার্স চেপে ধরে রেখেছে।
একি কসাই এর গরু নাকি? তানিম ছুটে যায় তিতলির
দিকে। ওর হাত ছাড়িয়ে নেয় তানিম। ঝুকে বসে বুকের
ভেতর লুকিয়ে ফেলে তিতলিকে। তিতলি তানিমকে ওর
সর্বশক্তি দিয়ে চেপে ধরে।
এভাবে কতটা সময় তানিম
তিতলিকে ধরে ছিলো মনে নেই। এমন সময় কোন
বাচ্চার কান্নার শব্দে হতচকিত হয়ে ওঠে তানিম।
নার্সের কোলে ফুটফুটে একটা শিশু দেখে তানিম।
তখনো তিতলি তানিমকে ধরে রেখেছে।
'ম্যাম, ওর কি অবস্থা?' তানিমের প্রশ্ন
'বিপদ কেটে গেছে। '
' তিতলি কথা বলছে না কেন?'
'সেন্স আসেনি এখনো। তবে শীঘ্রই আসবে।
আপনি ছেলের বাপ হয়েছেন।' ইতিমধ্যে একজন নার্স
বাচ্চাটিকে নিয়ে এসেছে। ফুটফুটে নবজাতক তার মার
মতই দেখতে।
অবশেষে সেন্স আসে তিতলির্। দুচোখ
মেলে তাকিয়ে সে তানিমকে দেখতে পেল।
'এই, আমার বাবু কই?'
তানিম তার সন্তানটিকে মায়ের পাশে শুইয়ে দিলো।
তিতলি যেন চোখের পলক ফেলতে ভূলে গেছে।
'দেখেছো? আমি বলেছিলাম না?'
তিতলির কথায় হাসিতে উদ্ভাসিত হয় তানিমের চোখ।
পাহাড় সম বোঝা নেমে গেছে তার ঘাড় থেকে। চোখ
বন্ধ করে সে প্রার্থনা করলো, হে আল্লাহ,
যে সন্তানটির জন্যে তার মা এত কষ্ট করলো,
তাকে তুমি মানুষ করো, যাতে সে কখনো তার
মাকে কষ্ট না দেয়।...
গল্পটি কাল্পনিক। কিন্তু এর চরিত্র গুলো বাস্তব।
তিতলি এবং তানিমের জন্য শুভ কামনা.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





