একটু বলে দেব
তাই শব্দ নিয়েছি ধার
এই শহরের ধোঁয়ায়...
আমার খাপছারা আওয়াজ
তোমার কাছে কেবল নেমক হালাল
তলিয়ে যায় সহজেই, জলে-স্থলে,
তোমার নালিশ-অবজ্ঞায়, অবলীলায়
আমাদের চিরচেনা শব্দদূষণে।
তবু বলতে চেয়েছি বারে বারে
এই শহরের শত দেনা দায়ে
সবটুকু পাইনি সুর, পাইনি বহু শব্দ...
অনেক গল্প এখনও আছে
নীল-ফেরারির মতন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


