আজকে আবারো মেঘ চলে যাবে শুকনা চোখে
ভুখা শকুনীর দল নিরলিপ্তে ঝিমাবে
পায়ে পায়ে হোঁচট খাবে বুড়ো থুুরথুর সূর্যগলা রোঁদ
অথবা ডুবে যাবে কোন সর্বহারা মাঘের বিলাপে
আজকে সবাই আরও সময় নেবে, বিস্মিত হবার
হয়ত জেনে যাবে- ওরা এখন উচ্ছিষ্ট, অপ্রয়োজনীয়।
আমি জুড়ে আছি তোমাদের সাথে, একি উল্লাসে
সূর্য-শকুন ভেংচি কেটে জিতে নিয়েছি একে একে
আগুন, অশ্রু, শব...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


