আবার এসেছে খেকোর দল
এবার খাবে সামনে যা পাবে তা
সবগুলো আলো খাবে
খাবে যা কিছু সত্য ও সুন্দর।
খাবে গাছ পালা তরুলতা পরিবেশ
খাবে মানুষ
মাথার চুল খাবে
খুলি ফেঁড়ে খাবে মগজ আর
বুকটা ফেঁড়ে তাজা কলিজা খাবে
চুষে খাবে সব রক্ত
খাবে হাড্ডি মাংশ পায়ের নখ ।
খাবে গরু ছাগল হাঁস মুরগী পুকুরের মাছ
খাবে চাকুরীজীবীর মায়না
শ্রমিকের ঘাম
ভিখারীর ঝুলি সহ খাবে।
খাবে বসত বাড়ী ফকিন্নীর কুঁড়ে ঘর
খাবে দেশ পতাকা মান চিত্র
খাবে পুলিশ আর্মি বিডিআর
খাবে স্বাধীনতা সার্বভৌমত্ব।
খাবে খাল নদী সাগর
খাবে তেল গ্যাস কয়লা
খাবে ব্যাংকের রিজার্ভ
অর্থ কড়ি শিল্প বানিজ্য
খাবে টেন্ডার বক্স।
খাবে কৃষকের জমি ফসল
ডিজেল সার খাবে।
ওরা খাবে দ্বীন ধর্ম মোল্লার দাঁড়ী
খাবে মসজিদ মাদ্রাসা
স্কুল কলেজ ভার্সিটির হল
খাবে নারীর হিজাব সম্ভ্রম।
খাবে সভ্যতা শালীনতা রুচিবোধ
আবার এসেছে খেকোর দল
সামনে যা পাবে সব খাবে
হায় আমার বাংলাদেশ
এছিল তর কপালে ?
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


