somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুপা-কুপি সমাচার

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাসবাদ ও অবিচার। এই দু'টি টার্ম একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। যখন কেউ তার প্রতিপক্ষকে নিজ হাতে হত্যা করে তা হয় সন্ত্রাসবাদ। আর এই একই কাজ যখন একটি রাষ্ট্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করে, তা হয় অবিচার।
অধিকাংশ সন্ত্রাসের জন্মদাতা ও এই অবিচার। When victims refuse to become victims, they are called Terrorists!

একটি নতুন টার্ম বাংলাদেশের বাজারে চলে এসেছে - রাষ্ট্রীয়-সন্ত্রাস। যেই কাজ সরকারের বাহিরে থেকে করলে সন্ত্রাসী আখ্যা পাওয়া যায় সেই কাজ আইন-শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে পুলিশ+ছাত্রসংগঠণ দিয়ে করানো।

পাশাপাশি চলছে তথ্য সন্ত্রাস। সত্য কে মিথ্যা আর মিথ্যা কে সত্য বানানোর হলুদ সাংবাদিকতা। এই কাজ মহামারি আকারে শুরু করে বিগত বি.এন.পি-জামাত জোট সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে। লীগ সরকার ও পিছিয়ে নেই। বঙ্গবন্ধু কে রীতিমতো Semi-God এ পরিণত করার চেষ্টা। জামাতকে ১০০% রাজাকার পার্টি বানানো এবং তার সাথে যারাই আছে আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই এখন রাজাকার। সদ্য দাখিল পাশ করা শিবিরের ছেলেটি ও রাজাকার। জন্মের আগে রাজাকার মায়ের পেটের সন্তান টি ও রাজাকার।

ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই তার প্রমাণ খুব পরিষ্কার। মক্কা জীবনের ১৩ বছরে কোন হত্যা/যুদ্ধ/সংঘর্ষের চিহ্ন নেই। অথচ মুসলমানদের কম পিড়া দেয় নি কাফের সম্প্রদায়। উলঙ্গ করে হত্যা করা হয়েছে, নবী (সা.) সালাত রত অবস্থায় তাঁর কাঁধে উটের নারী-ভুঁড়ি রেখে দিয়ে হাসাহাসি করা হয়েছে। তাঁকে ঢিল মেরে রক্তাক্ত করা হয়েছে, পাগল/কবি বলা হয়েছে কিন্তু একজনকে ও হাত তোলার অনুমতি দেয়া হয় নি। কারণ তখন মুসলমানদের কোন রাষ্ট্র ছিল না। তারা ছিল কাফের রাষ্ট্রের নাগরিক। তখন হাত খুললে তারা সন্ত্রাসী নামেই পরিচিত হতেন।

অতঃপর যখন অত্যাচার তার সীমা লঙ্ঘন করল এবং আল্লাহ্‌ (সুব.) কাফের দের অবকাশের সীমা নির্ধারণ করে দিলেন তখন হিজরতের হুকুম চলে আসল। মদিনায় শান্তিময় পরিবেশ তৈরি হল। দীর্ঘ সময়ের পরিশ্রমের ফসল এই মদিনা। রসুল (সা.) সেখানে প্রথম যে কাজটি করলেন তা হল মসজিদুন-নাবাবি স্থাপন করলেন। তাকে ঘিরে গড়ে তুললেন একটি রাষ্ট্র। আইন-শাসন-বিচার ব্যবস্থা। তৈরি হল (সম্ভবত) বিশ্বের প্রথম সংবিধান "মদিনার সনদ"। শুরু হয় শস্ত্র জিহাদ। দীন কে টিকিয়ে রাখার জিহাদ। অন্যায় কে প্রতিহত করার জিহাদ। দীনের প্রচার প্রসারের জিহাদ। সেই রাষ্ট্রে ইসলাম ও রসূল (সা.) এর নামে অপপ্রচারের শাস্তি ছিল মৃত্যু দণ্ড।

এখন প্রশ্ন হল, আমরা কি ইসলামি রাষ্ট্রে বসবাস করছি? নাকি কাফের রাষ্ট্রে? সহজ উত্তর। এই রাষ্ট্রের আইন কি মদিনার রাষ্ট্রের আদলে গড়া নাকি কাফের রাষ্ট্রের আদলে গড়া? সুতরাং এই রাষ্ট্রের অধিবাসী মুসলমান গণ যতই সংখ্যা গুরু হবার দাবী করুক আসলে তারা সংখ্যা লঘু। কাজেই সুন্নত হবে মক্কী জীবনের আদর্শ গ্রহণ করা।

মনে রাখতে হবে, শাস্তি প্রদান করা রাষ্ট্রের কাজ, ব্যক্তি/সংগঠনের নয়। আমাদের জিহাদ হবে দীনের প্রচার করা এবং এমন একটি রাষ্ট্রের স্থাপনার জন্যে প্রচার করা যেখানে ইসলামের আইন পালন করা হবে। আইন নিজ হাতে তুলে নেয়ার কোন সুন্নত ইসলামের ইতিহাসে নেই।

হুমায়ুন আজাদ, রাজীব, অভিজিৎ দের হত্যা করে আপনি আপনার ক্ষোভ মেটাতে পারবেন মাত্র। তাতে পরকালের কোন লাভ তো হবেই না বরং ক্ষতি হবে মাত্র।

#রাজীব_হত্যা #অভিজিৎ_হত্যা #হুমায়ুন_আজাদ_হত্যা
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×