ভূত-পেত্নীর ভালোবাসা (ছড়া)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেওড়াগাছের পেত্নী আর
তেঁতুল গাছের ভূত,
তাদের মধ্যে রিলেশনটা
ভীষণ ই মজবুত।
রোজ রাত্রে করতো দেখা
শিমুল গাছের ডালে,
ফিরে ফিরে চাইতো দুজন
চলে যাবার কালে।
কদম গাছে বাঁধবে তারা
ছোট্ট সুখের বাসা,
সুখে দুঃখে থাকবে অটুট
তাদের ভালোবাসা।
ফুটফুটে দুই ছানা আসবে
ভূত-পেত্নীর ঘরে,
দুষ্টুমি আর বাচ্চামিতে
থাকবে আলো করে।
মনে মনে দুজন শুধু
ভাবতো এসব কথা,
কখনো কি জানতো তারা
পেতে হবে ব্যথা?
ভূতরাজের কানে একদিন
খবর চলে গেলো,
ভূত-সেনারা তাদের খুঁজে
ধরে নিয়ে এলো।
বন্দী করে রাখলো তাদের
ছোট্ট কুঠির কোনে,
মনের ভালোবাসা তবু
রইলো ঠিকই মনে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন