ব্লগের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি 
২৮ শে জুলাই, ২০১০ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারাদিনের ক্লান্তিকর জীবন-যাপন শেষে ব্লগে আসতাম জীবনের জটিলতা কিছুক্ষণের জন্য ভুলে থাকার উদ্দেশ্যে। প্রথম প্রথম ব্লগটা এত টানতো, অনেকটা নেশার মত হয়ে গিয়েছিল। কিন্তু দিন দিন ব্লগের প্রতি আকর্ষণটা যেন একেবারেই কমে যাচ্ছে। ব্যস্ততার জন্য এম্নিতেও ব্লগে অনেকদিন পর পর আসা হয়। তার উপর যদি ব্লগে ঢুকে পাতা জুড়ে 'ক্যাচালমূলক' পোষ্ট চোখে পড়ে তাহলে কার আসতে ইচ্ছে হয় বলুন? কিছুদিন আগে রাজনীতি বিষয়ক ক্যাচালীয় পোষ্ট দিয়ে ব্লগ ভরে গিয়েছিল। এখন আবার শুরু হয়েছে প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ক্যাচাল।
ব্লগের মডারেশন সিস্টেমের কি হয়েছে জানি না । ভালো লেখেন এমন অনেক নতুন ব্লগারকে মডারেশনের নামে দীর্ঘদিন ওয়াচে রেখে দেওয়া হয়, প্রথম পাতায় অ্যাক্সেস দেওয়া হয় না। ফলে তাদের ভালো লেখাগুলো আড়ালেই পড়ে থাকে। অথচ গালাগালি সম্বলিত পোষ্ট প্রথম পাতায় ঠিকই প্রকাশিত হয় । এখন মডারেশনবিহীন আমুর সাথে সামুর কোনো পার্থক্য খুঁজে পাইনা। এমনটা চলতে থাকলে হয়ত ব্লগকে বিদায় জানানো ছাড়া আর কোন উপায় থাকবে না।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন