বাংলাদেশ তথা এই মহাবিশ্বের একমাত্র সুপারহিরো, এক মাত্র মহানায়ক যার সাথে দুনিয়ার কোনো অভিনেতার তুলনা চলেনা এবং যার কাছে অস্কার পুরষ্কার ও তুচ্ছ সেই জীবন্ত কিংবদন্তী চলচিত্র অভিনেতা এম এ দ্যা জলিল অনন্ত
"এরা সবাই ফেইসবুক রাজাকার। আমি এদের নতুন খেতাব দিতে চাই। কারণ এরা নিজের দেশকে ভালোবাসে না। নিজের দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে জানে না, সবসময় বাইরের দেশের দালালি করে। এদেরকে ফেইসবুক রাজাকার বলে আখ্যা দেয়া উচিত।"
ফেসবুকে তার তুমুল জনপ্রিয়তা কিছুটা খ্যাতির বিরম্বনা হয়ে যাওয়ায় অনেকটা বিরক্ত হয়েই এই মহানায়ক এই বানী দেন বলে জানা গেছে। এদিকে তার সহধর্মীনী যিনি কিনা মিস সৌরজগৎ বলে "খ্যাত"
"ফেইসবুকে অনেকে অনন্তের ছবির স্টিল দিয়ে বাজে কমেন্ট করে। কেউ কেউ অযৌক্তিক কথাও উল্লেখ করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাইরের দেশের চলচ্চিত্রে ফাইটিং দৃশ্যে অবাস্তবতা থাকে না। এটাই তো সিনেমা। কিন্তু ওরা ওদেরকে বাহবা করলেও আমাদের চলচ্চিত্র নিয়ে বাজে মন্তব্য করেন।"
এদিকে মহানায়কের এই নতুন বানী দর্শকমহলে নতুন আলোরন সৃষ্টি করেছে। বিশ্বের সব চলচিত্র বোদ্ধারা মহানায়কের এই বানী বিশ্লেষনে ব্যাস্ত সময় পার করছেন বলে জানা গেছে। সিএনএন, বিবিসি, টিএমজেড সহ বিশ্বের সব মিডিয়া গুলি সুপারহিরোর এই বানী পর্যালোচনা করছে এবং নতুন নতুন ব্যাখ্যা দিচ্ছে বলে যানা গেছে।
মূল সংবাদ
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



