somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটা মেডিকেলে চানস পেলো না.,FH Shishir

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নুরুল হক সাহেবের স্বপ্নের সব চেয়ে বড় খন্ডটা আজ ভেঙ্গে গেলো। মেয়েটা মেডিকেলে চানস পেলো না। কিছু বলতেও পারছেন না যদি মেয়েটা অভিমানে কিছু করে বসে!!!

বাসার সবার মন খারাপ। নুরুল হক সাহেব আগে মেয়েকে বারান্দায় যেতে নিষেধ করতেন। এখন আর করেন না। কারন তিনি লুকিয়ে লুকিয়ে দেখেন বারান্দায় দাঁড়ানোমেয়েটা একটু পর পর কেঁপে কেঁপে উঠছে আর হাত দিয়ে চোখ, গাল মুছছে!!!

সেইদিন অফিসে সেলিম সাহেব বলেছিলো,

- ভাই!! মেয়েকে মেডিকেলে পড়াবেন? তা কোন লিংকে কাজ করাবেন?

- ভাই মেয়েরে প্রাইমেটে পড়াচ্ছি!!!

- হাহাহা!! আরে ভাই এই লিংক সেই লিংক না!!!

- তাহলে?

- এই ধরেন প্রশ্ন দিয়ে কাজ করাইলে আট লাখ; ভেতরে কাজ হইলে DMC এর জন্য ষোল লাখ আর বাকি গুলার জন্য পনেরো লাখ!! ভেতরের কাজের দাম একটু বেশি!!

সেলিম সাহেবের কথা গুলা কিছুই বুঝেননি সেদিন নুরুল হক সাহেব। এত এত টাকা দিয়ে কি কাজ হবে!!!

পরীক্ষার দিন পরীক্ষার হল থেকে তিন-চারটা ছেলে বের হয়েছিল হাসতে হাসতে। নুরুল হক সাহেবের কাছ দিয়ে তারা যাবার সময় তিনি শুনলেন ছেলে গুলা একজন আরেকজনের পেটে গুতা দিয়ে বলছে, "মামা!! কাম হইছে! ! পুরা একশটাই কমন!!! সেরকম পরীক্ষা দিলাম রে মামা!!!"

#নুরুল হক সাহেব অবাক হয়েছিলেন এটা ভেবে যে 'এখানেও কাজ!!!!"

একটু পরেই আরেকটা মেয়ে আসে। নুরুল হক সাহেবের পাশে দাড়িয়ে থাকা মহিলা মেয়েটাকে জড়িয়ে ধরে বলেন, "কিরে মা!! কাজ হয়েছে?"

মেয়েও হেসে উত্তর দেয়, "হ্যা মা!! কাজ হয়েছে!!!"

নুরুল হক সাহেব আজ বুঝতে পারেন কিসের এত কাজ!! কি কাজ!!!

তিনি বিরবির করে শুধু বলেন, "জয় টাকার জয়, ক্ষয় মেধার ক্ষয়!!"

(সত্য ঘটনা অবলম্বনে এবং একজন মেডিকেল পরীক্ষার্থীর পক্ষ থেকে!!!)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইশারার ভিতর আগুন রেখে

লিখেছেন বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ২:৩৪

ইশারার ভিতর আগুন রেখে
সংযমের নামে লুকানো ছুরি—
বেইমানি নিজের বুকেই ঢোকে।

রাত জানে, কুহুক জানে,
দেয়ালও জানে সব কথা,
শুধু মানুষ শোনে না—
শা-ঝে-মাঝে নিজের শব্দেই বধির।

জীবনের ভিতর ফাগুন ছিল,
রক্তের মতো উষ্ণ।
তবু সারাদিন একা বসে... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×