somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির ফেসবুক প্রীতি..

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায়ই বাংলার মানুষের ফেইসবুক প্রীতি আমাকে রীতিমত ভয় পাইয়ে দেয়।দিন দিন বাড়ছে ব্লগপ্রীতিও।মাঝে মাঝে ভাবি এই প্রজন্ম যেমনটা ফেবু আসক্ত তেমনটা যদি ৫২,৬৯ কিংবা ৭১এ থাকত তাইলে কি হইত??

দেখা যাইত পাকিস্তান প্রশাসন কইল…উর্দুই হইব মাতৃভাষা।আর সাথে সাথে ফেইসবুকে পেইজ খুলে ফেলা হল “রাষ্ট্রভাষা বাংলা চাই”।এই পেইজে লাইক দেবার জন্য এডমিন রফিক invites বরকত।আরেক এডমিন সালাম requests শফিক টু share the ইভেন্ট।তারপর শুরু হতো বাকবিতন্ডা।কেউ কইতো সকাল দুই টায় জড়ো হমু।কেউ কইতো তার আগে চলেন মানববন্ধন করি।কেউ কইতো আগে বেলুন উড়ানো লাগব।আবার প্রাইভেটে পড়া সুন্দরীরা কইতো ঐ পাবলিকের ফকিন্নির পুতের সাথে আমরা আন্দোলনে যাব না।ওরা এত্তগূলো পঁচা।ঐখানেই বারটা বাজত মাতৃভাষা প্রতিষ্ঠার দাবি।রফিক,সালাম,বরকতরা আর ১৪৪ ধারা ভাঙার জন্য হয়তো জমা হতো না।পুলিশের গুলি ছুঁয়ে যেত না তাদের বুক।রক্তে ভাসত না মেডিকেল প্রাঙন।গড়ে উঠত না শহীদমিনার।একুশে ফেব্রুয়ারীতে শিশুরা স্কুলে যেত নিরসমুখে,পোশাকশিল্পের দিদিমনিরা সেদিনও বাসে উঠতে হুড়োহুড়ি লাগাত, কোন স্কুল-কলেজে বাংলার স্যার থাকতো না। বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলার বদলে গজিয়ে উঠত উর্দু বিভাগ।আমরা বুকে হাত দিয়ে গাইতাম পাক-সাদ জমিন….

৭১-এ বাংলার প্রজন্ম যদি এত ফেবুপ্রেমী হতো হয়তো বঙ্গবন্ধু তার জ্বালাময়ী ভাষনটা ফেসবুকেই পোস্ট করে দিতেন।কোটি কোটি লাইক পড়ত।লাখ-লাখ শেয়ার হতো।কমেন্টের সুনামী বয়ে যেত।রেসকোর্সে ৭ই মার্চ মানুষের ঢল নেমেছিল সেদিন।সবাই এসেছিল লাঠি নিয়ে।আর ফেবুতে মুজিব সাহেবের পোস্টে হয়তো কেউ কেউ লাঠির ছবি আপলোড দিত।তার ভাষন শুনে বাঙালীর রক্তে আগুন জ্বলত না।গায়ে কাটা দিত না।অবুঝ ছেলেটা ট্রেনিং নিতে মায়ের কোল ছেড়ে যেত না।সদ্য পাস করা বেকার ছেলেটা তার মা-বাবার উপর দায়িত্ব ছেড়ে দেশ স্বাধীনের জন্য বেরিয়ে যেত না।রোকেয়া,নসিমন,করিমন,ময়নারা বীরাঙ্গনা উপাধি পেত না।বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মুজিব সাহেবের পোস্টে লাইক মাইরা ঘুমাইয়া যাইত।যুদ্ধবিমান নিয়া বাংলাদেশে আসার প্ল্যান করত না।ফাক দিয়া বাংলার স্বাধীনতা কবরে যাইত।

বাঙালীর তো বারোটা বাজত।আর তেরোটা বাজত ভারতেরও।দুইদিকে পাকিস্তান সামাল দিতে বর্ডারে বিজিপির বদলে আর্মি দিতে হইতো।মিনিটে মিনিটে বেজে উঠত যুদ্ধের দামামা।পুরা এশিয়ার রাজনৈতিক ভারসাম্যটাই হইতো অন্যরকম।

ভাগ্যিস ঐ প্রজন্মে ফেবু আবিস্কার হয় নাই।নইলে কাম সারসিল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×