somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি রম্য…

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা প্যাশন আমি বিখ্যাত মানুষের দিনপঞ্জী পড়তে ভালোবাসি।নেলসন ম্যান্ডেলা,চে-গুয়েভারা,প্রনব মুখার্জির দিনপঞ্জী পড়ে মুগ্ধ হয়েছিলাম।তবে সবচে ভাল লেগেছিল তাজউদ্দীনের ডায়েরী।নিজের ভেতরে হারিয়ে দেশটাকে ভালবাসার এক অসাধারন চেষ্টা ছিল এই মানুষটার কাছে।

তো যাই হোক মূল ব্যাপার হলো আমি যদি আমার দিনপঞ্জী লিখি তবে কেমন হয়?? কেমন হয় মানে….অতীব জঘন্য হয়।নমূনা নিম্নরূপ….

১০ই জুন, ২০১৩: আজ বেকার হলাম।মাস্টার্সের ভাইভা শেষ করলাম।প্রশ্ন করসে ১০ টা উত্তর দিতে পারসি ২ টার।বড়ই নির্মম।


১২-ই জুন ২০১৩: আজ ভার্সিটির বন্ধুদের সাথে চড়ুইভাতিতে গেলাম।লেডিস হলের পিছনে।কিন্তু কোন লেডিস দেখতে পেলাম না।উল্টো প্রভোস্ট স্যারের সাথে দেখা হয়ে গেল।এমনভাবে তাকালেন যেন আরেকবার এদিকটাই উঁকি দিলে ব্রাশ ফায়ার করে দিবেন।

১৪-ই জুন ২০১৩: টিউশনিতে যাবার জন্য গনপরিবহনে উঠলুম।বাসে সুন্দরী এক মেয়েকে দেখে আমার মন, প্রান আর চোখ তাতে সর্বস্ব নিয়োগ করলাম।দেখতে দেখতে আর ভাবতে ভাবতে আমার স্টপেজ চলে গেল।নামা হলো না।আরও দুই স্টপেজ পর আমি আর ও নামলাম।কিন্তু বিধি বাম।আমার উনি এক বডি বিল্ডারের বাইকের পিছনে আমাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে চলে গেল।আম,ছাল আর গাছ তিনটাই গেল।কয়েটা বাজে দেখার জন্য মুঠোফোন নিতে গিয়ে দেখি তিনিও গত হয়েছেন।কখন যে পকেটমার মোবাইল ফোন মেরে দিল খেয়ালই করলাম না।

১ জুলাই,২০১৩: টিউশনির টাকা পেলুম।সদ্য কড়কড়া চারটা ১০০০ টাকার নোট।মন-দিল প্রফুল্ল হলো।এক প্যাকেট সিগারেট কিনতে গিয়ে দেখলুম একটা নোট জাল।আচ্ছা জাল নোট দিয়ে কি মাছ ধরা যায়???

১৫-ই জুলাই: এতদিন কাগজের অভাবে দিনলিপি না লিখতে পেরে হৃদয় ভারাক্রান্ত হলো।তাই আজ নিউজপ্রিন্ট কাগজ দুই দিস্তা কিনলাম।কিন্তু আবার বিপাকে পড়লাম।কলমটা খুঁজে পাচ্ছি না।অলসতার কারনে খুঁজতে ইচ্ছে করছে না।
১ আগস্ট ২০১৩: পিতৃপ্রদত্ত মানি ব্যাংকে ড্রপিং করার মটো নিয়ে ব্যাংকে গেলুম।লাইন তো নয় যেন কারো মেজবান।অপেক্ষমান প্রায় আড়াই ঘন্টা।আর মাত্র দুজনের পর আমারটা।আমার নম্বর এসে যাওয়ার পর ক্যাশিয়ার সুন্দরি জুহি চাওলা স্টাইলে হাসি দিয়ে বলল…সরি লাঞ্চ ব্রেক।লাঞ্চ করতে বাইরে এলুম।দেখলুম একটি মহিলা কলেজ সদ্য ছুটি হয়েছে।দাড়িয়ে রইলাম লাঞ্চের ক্ষুধা ভুলে।একটা মেয়েদের দল আমাকে দেখে হাসছে।আহা…নারীর হাসি।লোকে মিছেই বলে আমার চেহারা খারাপ।দলের এক মেয়ে বলছে…আহা কি দিন আসলো।ছেলেরা প্যান্টের জিপার খুলে গার্ল্স কলেজের সামনে দাড়িয়ে থাকে।বুঝলাম আগস্টকে কেন শোকের মাস বলা হয়।

২৫ আগস্ট ২০১৩:প্রথম দিনের পর সারা আগস্ট মাস আর তেমন বড় কোন অঘটন ঘটেনি।টিউশনিতে গিয়ে দেখলাম সেখানে কান্নার রোল।কেউ মরে-টরে গেল নাকি?? কিসের কি?? আমার ছাত্রী কোন এক সুদরর্শন ছেলের হাত ধরে পালিয়েছে।শালার টিউশনিটা গেল।বছরের এই মধ্য সময়ে কে মোরে টিউশনি দেবে??? ইট ভাঙার আর কত দেরী পাঞ্জেরী???

১৯ সেপ্টেম্বর ২০১৩: পয়সার অভাবে দাড়ি-গোফ কামাতে পারছি না।নিজেকে পীর ফকির লাগছে।কোন মাজারের সামনে বসে গিয়ে ধান্দা পেতে বসলে কেমন হয়?? বাংলাদেশে পীর ফকিরের ব্যবসা সবচে বেশী লাভজনক।প্ল্যান করতে বাইরে বেরিয়ে পড়লুম।ভাবতে ভাবতে নিজেকে পানির ভেতর আবিস্কার করলাম।এ কি আধ্যাত্বিকতা।পরক্ষনেই বুঝলাম ম্যানহলে আছি।গতরাতে ঢাকনাটা আবার চুরি হয়ে গেছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×