somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুগন্ধী রম্য।

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা শুদ্ধ উচ্চারন ও আবৃত্তি শেখার অভিপ্রায় লইয়া এবং আমার অলস বেকার সময়খানা কাজে লাগানোর নিমিত্তে সকালে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দেখিবার মায়া বিসর্জন দিয়া শিল্প কলা একাডেমীতে গমন করিলাম।আজকে দ্বিতীয় ক্লাস।সবাই যে যার সঙ্গী জুটাইয়া নিয়াছে।আমিই পারিলাম না।একজন কাজিনকে বহুত কষ্টে পটাইয়া ভর্তি করিয়াছিলুম । কিন্তু উনি কি এক অজ্ঞাত কারনে আজ আসিলেন না।আমি একা পড়িয়া রইলুম।এক সুন্দরী ললনা তার এন্ড্রয়েড মোবাইলখানা লইয়া এস এম এস করিতেছে।আমি তার পাশে অভদ্রের মত বসিয়া গেলুম।আমাকে দেখিয়া সে এতই বিস্মিত হইল যেন পৃথিবীতে ডাইনাসোরের আমিই শেষ পিস।আমি মৃদু হাসিলাম।তিনি মুখ ঘুরাইয়া ফেলিলেন।
ললনার হাতে চুড়ির প্রাচুর্য্য।তার রিনিঝিনি শব্দ হৃদয় বিগলিত করিয়া ফেলিতে লাগিল।বাট তার শরীর থেকে আসা সুগন্ধী বড় বেশী তীব্র।মাছ বেপারীর মেয়ে হইতে পারে।কিন্তু এই একটা কারনে তাহাকে অপছন্দ করার জো নাই।এমন ললনার পাশে বসিতে একঘন্টা ডাস্টবিনের সামনেও ঠাঁয় দাড়িয়ে থাকা প্রতিটি ছেলের গুরুদায়িত্ব বলিয়া আমি মনে করি।আমাকে অবাক করিয়া তিনি ব্যাগ হইতে দুটো আমলকি বাইর করিয়া একটা আমাকে সাধলেন।আমি লইলাম কিন্তু ভয় পাইয়া মুখে দিলুম না।অজ্ঞান পার্টি-ফার্টি কিনা কে জানে?? শালা কোন স্হানে শান্তি নাই।বাংলা একাডেমীতে আসিয়াও অজ্ঞান পার্টির খপ্পরে পড়িত হইবে নাকি??? ভাবতে ভাবতে মুখে পুড়িয়া গিলিয়া ফেলিলাম।রমনী বিমর্ষিত হইল।সম্ভবত ইতিপূর্বে সে কাউকে আমলকি গিলিয়া খাইতে দেখেনি।

যথারীতি ক্লাশ শুরু হইল।স্যার কি এক কঠিন কবিতা আবৃত্তি করিল।ইহার বুক,পিঠ কিংবা ঠ্যাং কিছুই খুঁজিয়া পাওয়া গেল না।এক সময় এই আবৃত্তিতে বিরক্ত হইয়া বিদুৎ চলিয়া গেল।একটা বড় ফ্যান ছাড়িয়া দেয়া হইল আইপি এসের সাহায্যে।কিন্তু এই ফ্যান সম্ভবত পূর্বজন্মে জেনারেটর ছিল তাই ঘরঘরঘর শব্দে নিজের উপস্হিতি জানান দিবার অভ্যাসটুকু ছাড়িতে পারে নাই।তবু সেই ললনার মায়ায় পড়িয়া রইলাম।

হঠাৎ ক্লাশের মধ্যগগনে এক পোলা আমার পাশে আসিয়া বসিল।ঐ ললনার শরীর হইতে আসা উৎকট সুগন্ধী ও নতুন আসা পাবলিকের কাপড় হইতে আসা তীব্র বিপরীতমুখী গন্ধ আমার শরীর আর মনে এক হৃদয় বিদারক ও শ্বাসরুদ্ধকর পরিস্হিতিতির সৃষ্টি করিল।মনে হইল যেন আমার বংশে আমিই প্রথম হাতে-কলমে হার্ট-এটাক করিতে যাইতেছি।দ্রুত টয়লেটে যাইবার অজুহাতে বাইর হইয়া গেলুম।

শান্তি নাই কুনুখানে।আসলেই শান্তির মা মারা গেসে।


৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×