somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেহুদা রম্য।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল সন্ধ্যা হইতেই মাথা-ব্যাথা।কাজগুলো শিকেই ঝুলিয়ে ফেসবুকে ঢুকে পড়লুম।বহু কিছু পড়লুম এবং ভূলে গেলুম।রাত সাড়ে দশটায় দুটো নাপা দিয়া ডিনার সম্পন্ন করিয়া বিছানায় শয়ন করিলাম।দু-চক্ষু বন্ধ করিয়া ঘুমের জন্য যুদ্ধ করিতেছি কিন্তু কিছুতেই কিছু হইল না।অবশেষে রাগ করিয়া আবার ফেসবুকে মনোনিবেশ করলুম।সাধারণত চ্যাট লাইনে খুব একটা তাকিই না ইদানিং কিন্তু এই প্রহরে ক্লিক করিলাম।দেখিলাম ৩৫ জন লাইনে আছে এর মধ্যে রহিয়াছে ৩ জন প্রেমিক-প্রেমিকা যুগল।রাগ করিলাম নিজের উপর।কেউ আমার লাগিয়া বসিয়া নাই…L…।রুমে গুড-নাইট কয়েল জ্বলিতেছে তাই মশাও নাই যে মারিয়া সময় ক্ষেপন করিব।বিজ্ঞাপনের মত পাশের বাসা হইতে মশা আনিতে যাইতে হবে কিনা ভাবিতেছি এমনও কুক্ষনে ডিপার্টমেন্টের এক অগ্রজ চ্যাটে নক করিল।দেখিয়া আনন্দিত হইলাম যে আমার মত আরও সিনিয়র অভাগা এই পৃথিবীতে আছে।


বলিলেন… “কিরে..ফাজিল…কেন আছস??? নবীন বরনত তো কাপাই পেলাইও ফালনার”..


আমি লিখলুম…হে হে হে…সব অনর বদ দোয়া।


তারপরেই নানা আলাপচারিতা শুরু হইল।যাকে বলে একেবারে প্রানবন্ত বিতর্ক।


এক পর্যায়ে বলিলেন তিনি জানিয়া শুনিয়া বিষ পান করিতে ইচ্ছুক অর্থাৎ বিবাহ করিতে চান।আমাকে সুধাইলেন IR ডিপার্টমেন্টে সুন্দরী নারী আছে কিনা??? আমি বলিলাম থাকিতে পারে আমি বিশেষ জানি না।তবে থাকিলেও এরা বুকড।আপনার একমাত্র ভরসা প্রাইমারী স্কুল।আজকাল হাই স্কুলের মেয়েরাও নম্বর দিব না।তিনি নিরাশ হইয়া কিছুকাল চুপ থাকিলেন।


পরে জিজ্ঞাইলেন তোর কি খবর??? তুই তো জাউরগা….. কারুরে পটাইত ন পারছ???


পুসসসসস করিয়া দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিলাম….নারে ভাই ..গত ৫ বছরে টর্চলাইট মারিয়াও এমন কাউরে ন পাইলাম যে আমার জামা ধুয়ে ইসতারি করিয়া রাখিবে,আমার জন্য খাবার বানাইবে,আমার পাউরুটিতে জেলি লাগাইয়া খিলাইবে……..


তিনি আমাকে একখানা কাজের মানুষ রাখার পরামর্শ দিয়া অপমান করিলেন।আমি নিঃশব্দ রইলাম।


আরও কিছু প্রহর গেজানোর পর বলিলেন যে তাহাকে উঠিতে হইবেক কেননা কাল সকালে তাহাকে কুলির কাজ করিতে যাইতে হইবে।


আমি সুধাইলাম… কোন স্টেশনে আপনি কুলিগিরি করেন????


অগ্রজ বলিলেন…. ……. ব্যাংকে।


সাথীহারা পাখি হইয়া কম্পুটার টার্ন অফ করিয়া দিলুম।সিগেরেটের তৃষ্ণা পাইল।কিন্তু সিগেরেট নাই।তাই নিম্নাংশে থ্রী-কোয়াটার প্যান্ট জড়াইয়া বাহির হইতে যাইব তখনি দেখিলাম পিতৃদেব ড্রইংরুমে বসিয়া পত্রিকা পড়িতেছেন।রাত দেড়টার সময় উনি কোনদিনের পত্রিকা পড়িতেছেন বুঝিলাম না…:P…।


পিতৃদেব জিজ্ঞাইলেন….এত রাত্তিরে কোথায় যাওয়া হচ্ছে???


আমি বলিলাম….সাজেনরা গরু কিনসে….একটু দেখে আসি….।


পিতৃদেব অবাক হইয়া বলিলেন….আজব তোর কখন গরুর প্রতি ইন্টারেস্ট আসল??? আর গরু দেখারি বা কি আছে??? সব গরুর চেহারাই তো এক রকম।তাছাড়া রাত্রি দেড়টার সময় গরু দেখতে যাবার মানে কি???

সবার লাই পেয়ে তুই না মাথায় উঠে গেছস।


বাবা…আমি নিজেও তো একজনকে বড় বেশী লাই দিতাম….সে তো আমাকে ছেড়েই চলে গেল।(নিঃশব্দে)
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×