somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধুই লেখা অথবা গল্প -২

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ব প্রকাশের পর
শুধুই লেখা অথবা গল্প
সেই নর আর সেই নারীর মাঝে প্রথম যেদিন সাক্ষাত হলো তা খুব সাধারণ একটি দিন ছিল।অসাধারণ হবারও তেমন কোন কারণ নেই।জগত মানবের বড় কোন কল্যান কিংবা অকল্যান কোন দিন বয়ে না আনলে তাকে মহাকাল মনে রাখে না।সেই দিনটি মহাকালতো দূরে থাকুক সেই মানব মানবীদের ও ঠিকমতো স্মরণে নেই কোন বিশেষ দিন হিসাবে।কিন্তু আমাদের এই গল্পের জন্য দিনটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।তার চেয়েও বড় কথা এই মানব আর মানবী যদি সাধারণ আর দশজনের মত হত তবে তাদের মাঝে কথা দূরে থাক সাক্ষাতও হতো না।কিন্তু সাক্ষাত হলো তাদের মাঝে নাটকীয় কিংবা অনাটকীয় ভাবে।

অত্যন্ত সাধারণ সেই দিনটিতে মানব হেটে যাচ্ছিল তার ক্যাম্পাসের ভিতর দিয়ে।অন্য সাধারন মানবের মত সেও ফিরে তাকায় কোন নারী দেখলে।তেমনি ভাবেই যেন সে ফিরে তাকাল। সাধারণ চোখ হলে হয়তো কোন সুন্দরী ললনার খোঁজে ঘুরতে থাকত কিন্তু তার চোখ থেমে গেল আরেকটি চোখের দিকে।রবিবাবুর মত সেও যেন কারো চোখে তার সর্বনাশ দেখে ফেলল। তারপরে সে তার গন্তব্য স্থির করে নেয়।নাহ আর কোথাও না কখনো না।আস্তে আস্তে সে অগ্রসর হয় সামনে আড্ডাদানকারী দলটির দিকে। যার চোখে সর্বানশ সে দেকল তার কাছে যাওয়ার অনেক আগেই থেমে গেল।সে পাগল -সে জানে সে যা করতে চাইছে তার শেষ পরিণতি তার মসৃণ গালে কোমল হাতের কঠিন চপেটাঘাত, কিন্তু দশজনের সামনে তা খেয়ে লাভ কী? কিছুটা ইতস্তত করল সে। একটু দূরে গিয়ে দাড়াল।তারপরে আবার এগোলো তারপরে আবার ছেদ-------এভাবে কয়েকবার যাওয়ার পর সে বসে পড়ল মানবীটির কাছে ঘাপটি মেরে ।

পাঠকরা যদি কেউ এই বেলায় ঘটনার অসাধারণত্ব নিয়ে প্রশ্ন তুলে ফেলেন তাহলে ব্যাপারটা কটিন হয়ে দাড়ায়।নারীকে দেখে কত পুরুষইতো কত কাহিনী ঘটিয়ে ফেলল তা একে সাধারণের চেয়ে আলাদা বলে বিশেষায়িত করার প্রয়োজনীয়তা কী?আসলে ঘটনাটা অতি সাধারণ।আর অতি সাধারণত্ব এর অসাধারণত্বের কারণ।মানুষ মানুষের বড় সম্পর্ক ভালোবাসার আর তাই খুব সাধারণ। কিন্তু এই বিমানবিকী করণের যুগে ভালোবাসাও ডিজিটাল হয়ে গেছে ; খুব বেশি হিসেবি খুব বেশি বৈষয়িক, তা না হলে অন্তত বিয়ের মাধ্যমে ভালোবাসাকে হত্যা করার চুড়ান্ত প্রস্তুতি। সেখানে তাই নিজের চেয়ে বয়সে বছর পাঁচেক বড় মেয়ে দেখলে প্রথাগত প্রেমিকরা সটকে পড়বে। ভালো লাগলে সে ভাল লাগাকে প্রথমে অস্বীকার করবে পরে দূর দূর করে তাড়িয়ে দেবে।

ইত্যবসরে আমাদের মানবীটি সঙ্গীহারা হয়ে গেছে। আর সেই সুযোগে আমাদের মানব নিজেকে থেকে তার কাছে গিয়ে তার পরিচয় দিয়ে তার দিকে বন্ধুত্বের হাত বাড়ালো,আর মনে মনে প্রস্তুতি নিল কপোলের চামড়াগুলোকে নরম করে দিয়ে।শীতলতার আবরণে ঢাকা মানবটির হৃদয়ের উষ্ণতা মানবীর মনে প্রবেশ করে তার মধ্যকার বরফশীতল ধারায় স্রোতের সঞ্চার করল।তার হাত উঠে গেল- তবে মানবের নরম হয়ে যাওয়া কপোল পানে নয় বরং মানবের বাড়িয়ে দেওয়া বন্ধুতের হাতপানে অজানা ভালোবাসার আহ্বানে।

(চলবে লিখতে সাহস পাচ্ছি না)
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×