স্কুলটাইম বাদরামীর চেয়ে বাদরামীময় জীবনই অনেক ভাল। এতে পুরো জীবনে যত বাদরামী আছে তা বলা যাবে। ছেলেদের মত আমাদের ক্লাসে পড়া মেয়েরাও কিন্ত নামকরন থেকে রেহাই পেতনা। টেটি,মালটোভা, টাইগার, মুটি, কুলকুলি, খান্ডেরাও এরকম আরো অনেকেই। তো আমরা ক্লাসের বাইরে বা টিফিন টাইমে কোথাও বসে থাকলে যদি কখনও মালটোভার কথা উঠত তখন আমাদের এক বন্ধু যে খুবই মোটা ছিল সে বলে উঠত 'I am Akram Khan Captain of Bangladesh Cricket team and Maltova is the secret of my energy.' তখন সবাই সমস্বরে বলে উঠত "Our energy" এরপর আছে খান্ডেরাও। আগে বিটিভিতে টিপু সুলতান হতো। তা আমরা সবাই উপভোগ করতাম। তো সেই টিপু সুলতান সিরিয়ালে একটি চরিত্র ছিল খান্ডেরাও। সেই খান্ডেরাওএর মাথা ছিল ন্যাড়া। তো রাতে সিরিয়াল দেখে আমরা পরদিন স্কুলে গেছি। ওমা আমাদের ক্লাসে যেই মেয়ে সব সময় মাথায় বড় চুল রাখে সেই দেখি যে মাথা পুরোপুরি ন্যাড়া হয়ে গেছে তো আমাদরে বন্ধুদের মাঝে জামান ফরেনার তাকে দেখেই খান্ডেরাও বলে ডাকা শুরু করে দিল। এরপর যতদিন না মেয়ের চুল বড় হল ততদিন সে মাথায় একটি স্কার্ফ পড়ে থাকতো। কিন্ত তার নাম পার্মানেন্টলি হয়ে যায় খান্ডেরাও। এরপর আছে টাইগার। একদিন আমরা ছেলেরা ও মেয়েরা কথা কাটাকাটি করছি এমন সময় এক মেয়ে বাঘের মত ডেকে ওঠে সে থেকে তার নাম হয়ে যায় টাইগার। (চলবে)
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১১ ভোর ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



