আমি তখন মাত্র বই পড়া শিখছি। সেসময় আমাকে অনেক শিশুতোষ কার্টুন, গল্পের বই এধরনের বই পড়তে দেয়া হতো। সেসয় 'শিশু' প্রত্রিকার মূল্য ছিল ২.০০ টাকা। যেসময়ের কথা আমি বলছি সেসময় ৫ পয়সা ১০ পয়সার বহুল প্রচলন ছিল। তো যাইহোক আমি সেসময় হুমায়ুন আহমেদের একটি ছোটদের জন্য লেখা 'বোতল ভূত' বইটি পড়ি। সে বইটিও 'শিশু' পত্রিকা থেকে পড়ি। এরপর হুমায়ুন আহমেদের অনুজ আহসান হাবীবের একটি মাসিক কার্টুন ম্যাগাজিন 'উন্মাদ' পড়তাম।'উন্মাদ' এর মূল্য ছিল প্রথমে ১০.০০টাকা, এরপর তা হল ১৫.০০ টাকা, তারপর তা ১৮.০০ টাকা এবং বাড়তে বাড়তে এখন তা ২৮.০০ টাকায় এসে পৌছেছে। এভাবে বিভিন্ন ভাবে দাম বাড়তো এবং তারজন্য প্রতিসংখ্যায় এরজন্য অজুহাতও ছিল। কার্টুন এরামাধ্যমে বলা হতো নিউজপ্রিন্ট এর দাম বৃদ্ধির কারনেই 'উন্মাদ' এই মূল্য। তখন 'উন্মাদ' এ বলা হতো উন্মাদ কেন পড়বেন? কারন উন্মাদ এর মূল্য টয়লেট পেপার অপেক্ষা অনেক কম। তারপর মূহাম্মদ জাফর ইকবালের বিভিন্ন গল্পের বই ছিল যেমন বিভিন্ন কিশোর উপন্যাস সমুহ। আরও ছিল বিভিন্ন সায়েন্স ফিকশন সমূহ।
দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা... ...বাকিটুকু পড়ুন
গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন