২০১৫ সালের মধ্যে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করা হবে দারিদ্রকে। যত সব নষ্টের গোড়া ঐ দারিদ্রই দরিদ্র করেছে গরীব হতভাগাগুলোকে। আর গরীবগুলোর নিত্যদিনকার সঙ্গীকে সত্যিই দূরে ঠেলে দিতে সরকার, বিরোধীদল এবং এনজিও ও উন্নয়ন সংস্থাগুলোর সুর এমন যে, বলতে বাধা নেই সব শেয়ালের এক রা। কারণ সরকারও বলছে ফান্ড তৈরী করতে হবে, এনজিও বলছে তাই। দেশের আড়াই লাখ এনজিও রয়েছে। যাদের বেশির ভাগই মন প্রাণ দিয়ে দারিদ্র বিমোচনে চেষ্টা করছে 'ক্ষুদ্রঋণ" নামক মহাঅস্ত্র দিয়ে। ইতমিধ্যে দারিদ্র বিমোচনের তেমন কোন উন্নতি না হলেও এই আড়াই লাখ এনজিও ও উন্নয়ন সংস্থার উন্নয়ন বেশ ভালই হয়েছে। প্রধানমন্ত্রীও বলেছেন আসুন অামরা ঐক্যবদ্ধভাবে কাজ করি দারিদ্র বিমোচনে। মজার ব্যাপার দারিদ্র বিমোচনের চেয়ে দারিদ্র মানুষের সংখ্যা কমানোই যে জরুরী তাতে তার সরকারের গুরুত্ব কতটা তা তুলে ধরছি। এবার বাজেটে অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান ও সহায়তার জন্য ১১৭৬ কোটি টাকা রেখেছে। দেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে যার মধ্যে আবার ৫০ ভাগই অতি দরিদ্র জনগোষ্ঠী। হিসেবে করলে দেখা যায় হত দরিদ্র মানুষের ভাগে বাজেটে বরাদ্দ কৃত টাকার পরিমান ৪২০ টাকা এবং সব মিলিয়ে তাদের জন্য কাজের দিন হবে মাত্র ৫ দিন। অথচ মন্ত্রী এমপিদের জন্য দামি দামি গাড়ি ঘোড়া তৈরীসহ বিভিন্ন উপঢোকনের বেলায় এমন কৃচ্ছতা দেখি না। যেমন বিরোধীদলের সময়ও দেখেছি। উত্তরাঞ্চল সহ দেশের বেশির এলাকায় গড়ে বছরে ৩ মাসের বেশি কাজ থাকে না। ফলে দারিদ্র বিমোচনের ঢোল শহরত বাজানোর চেয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টিই জরুরী।
দারিদ্য বিমোচনে ঐক্যবদ্ধতার হব কিন্তু লুটপােট দলগত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।